ফাইল ছবি
নিউজ ডেস্কঃ বিগত ১৭ বছরে ধ্বংস হওয়া স্বাস্থ্য খাতকে সরকার আগামী দুই বছরের মধ্যে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
তিনি বলেন, শিগগিরই উপজেলা পর্যায়ের হাসপাতালগুলো ১৫১ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত হতে যাচ্ছে। এসব হাসপাতালে ডায়ালাইসিস, আইসিইউ ও ফিজিওথেরাপি ইউনিট যুক্ত থাকবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ্ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানসিক রোগীদের শয্যা ও চিকিৎসাসেবা বাড়াতে মানসিকভাবে অসুস্থদের জন্য নতুন হাসপাতাল তৈরির কথা ভাবছে সরকার। মানসিক রোগ প্রতিরোধে কেবল চিকিৎসায় নির্ভর না হয়ে ব্যাপকভাবে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
এ ছাড়া, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাবনা মানসিক হাসপাতাল থেকে সব ধরনের বিনোদন কার্যক্রম সরিয়ে ফেলার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জ...
নিউজ ডেস্ক : দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ জনের ম...
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ...
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের ...
নিউজ ডেস্কঃ দেশে ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ...

মন্তব্য (০)