• লিড নিউজ
  • জাতীয়

ঢাকা-সৌদি রুটের ১৫৩ ফ্লাইট বাতিল, ২২ হাজারেরও বেশি যাত্রী ভোগান্তিতে

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ  সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদি রুটে চলাচলকারী ফ্লাইটগুলো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুর পর্যন্ত ঢাকা-সৌদি রুটের মোট ১৫৩ ফ্লাইট বাতিল ও স্থগিত হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সবশেষ তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ (৩৩টি), সৌদিয়া (২০টি), রিয়াদ এয়ারওয়েজ (১৩টি), ইউএস-বাংলা (১০টি) এবং ইন্ডিগো (৩০টি), এমিরেটস (১৪টি), কাতার এয়ারওয়েজ (৯টি), ফ্লাই দুবাই (৮টি), এয়ার ইন্ডিয়া (৮টি), সালাম এয়ার (৭টি) ও ইজিপ্ট এয়ারের (১টি) ফ্লাইট বিঘ্নিত হয়েছে। এতে সবমিলিয়ে ২২ হাজার ৬৩৬ জন যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

বেবিচকের ফ্লাইট ম্যানেজমেন্টের সহকারী পরিচালক স্কোয়াড্রন লিডার সাকিব জানান, পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। বর্তমানে ক্ষতি কমিয়ে আনতে এবং যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে ফ্লাইটগুলোর সময়সূচী পুনর্র্নিধারণ করতে এয়ারলাইন্সগুলোর সাথে সমন্বয় করে কাজ করছে বেবিচক।

মন্তব্য (০)





image

রাজউক অনুমোদিত নকশা অনুযায়ী সেপটিক ট্যাংক ও সোক ওয়েল নির্...

১

নিউজ ডেস্ক :  আগামী ১৫ নভেম্বরের মধ্যে অনুমোদিত নকশা অন...

image

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি ১১ দলীয়...

২

নিউজ ডেস্ক :   ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম...

image

দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘অ্যাম্বাসেডর’ হতে হবে: প্রধান...

৩

নিউজ ডেস্ক :   দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে একে...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শিল্পমন্ত্রীর সাক্ষাৎ, আরও ব...

৪

নিউজ ডেস্ক :  প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য ...

image

জাতিসংঘে দুই দেশের মুখোমুখি অবস্থান, পরিস্থিতি সামলালেন খ...

৫

নিউজ ডেস্ক : কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অর্থন...

  • company_logo