ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা তথ্য থেকে এ খবর জানা গেছে।
রয়টার্সের বরাতে বুধবার (২৮ অক্টোবর) আল জাজিরা জানিয়েছে, পেন্টাগনের গত জুলাইয়ের হিসাবের তুলনায় এই ব্যয় ২৫ শতাংশেরও বেশি বেড়েছে।
সর্বশেষ হিসাব অনুযায়ী, যুদ্ধে ব্যবহৃত গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রসহ সামরিক সরঞ্জাম পুনরায় সংগ্রহ করতে ২৯ বিলিয়ন ডলারের বেশি ব্যয় হবে। এ ছাড়া যুদ্ধে হারানো বিমান ও ড্রোনসহ সামরিক সরঞ্জাম প্রতিস্থাপনে ব্যয় ধরা হয়েছে ৬ বিলিয়ন ডলারের বেশি।
এর আগে গত জুলাইয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ যুদ্ধের ব্যয় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার বলে জানিয়েছিলেন। নতুন হিসাব অনুযায়ী, ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।
রয়টার্স জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটিগুলো মেরামতের ব্যয় সর্বশেষ হিসাবে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে কি না, তা নিশ্চিত নয়।
এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে ধর্ম ও রাষ্ট...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের ফিলিস্তিনি মুসলিম নাগরিকদ...
আন্তর্জাতিক ডেস্ক: লাতিন আমেরিকায় মাদক ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট...
আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলাকে যুক্তরা...

মন্তব্য (০)