• লিড নিউজ
  • শিক্ষা

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্ক : চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২৪ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা জানানো হয়েছিল। একই সঙ্গে ২৬ অক্টোবর ফল প্রকাশের সময়, পদ্ধতি ও ফল জানার উপায় নিয়ে আরেকটি বিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল। তবে গতকাল সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কারণে ফল প্রকাশের সময়সূচি নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে। সফরসূচি অনুযায়ী, ২৯ অক্টোবর রাত ১০টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা। এ কারণে ওই দিন সকালে ফল প্রকাশ করা হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

প্রচলিত নিয়ম অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ফল ঘোষণা করেন।

যেভাবে ফল জানবেন

পরীক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইন ও মোবাইলের খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে।

১. অনলাইনে ফলাফল: শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট educationboardresults.gov.bd-এ প্রবেশ করে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বোর্ড নির্বাচন করে ফল দেখা যাবে। সেখান থেকে মার্কশিটও ডাউনলোড করা যাবে।

২. শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে: শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব ইআইআইএন (EIIN) ব্যবহার করে সমন্বিত ওয়েবসাইট থেকে পুরো প্রতিষ্ঠানের ফল একসঙ্গে ডাউনলোড করতে পারবে।

মন্তব্য (০)





image

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন

১

নিউজ ডেস্ক :  চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট...

image

নৈতিক ও ধর্মীয় শিক্ষার অভাবে সামাজিক অবক্ষয় বাড়ছে: শিক্ষা...

২

নিজস্ব প্রতিবেদক : নৈতিক শিক্ষার অভাবে সমাজে মূল্যবোধের অবক্...

image

ফ্রন্ট অব প্যাক লেভেল সতর্কবার্তার মাসমিডিয়া ক্যাম্পেইন ক...

৩

নিউজ ডেস্ক :  বাংলাদেশে প্রথমবারের মতো, অতিপ্রক্রিয়াজাত...

image

বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে বাদ ‘দাঁড়িপাল্ল...

৪

নিউজ ডেস্ক : ২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প...

image

এইচএসসির ফল প্রকাশ আগামী বৃহস্পতিবার, যেভাবে জানবেন

৫

নিউজ ডেস্ক :চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও ...

  • company_logo