ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদক : ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রীর অফিসকক্ষে টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে 4G সেবা সম্প্রসারণের লক্ষ্যে ‘Procurement of 4G on 700MHz’ শীর্ষক ক্রয় কার্যক্রমের নোয়া জেডটিইকে প্রদান করা হয়েছে।
আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এর উপস্থিতিতে জেডটিইর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মি. মাও জুনইয়ং (Mr. Mao Junyong) এর হাতে এই নোয়া হস্তান্তর করেন টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী।
৭০০ মেগাহার্টজ ব্যান্ডে 4G সেবা সম্প্রসারণের এ উদ্যোগের মাধ্যমে দেশের মোবাইল নেটওয়ার্কের আওতা বৃদ্ধি এবং গ্রাহকদের উন্নত মানের টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা প্রদানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে প্রত্যন্ত ও নেটওয়ার্ক সুবিধাবঞ্চিত এলাকায় মোবাইল সংযোগ সম্প্রসারণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
দেশের টেলিযোগাযোগ অবকাঠামোর আধুনিকায়ন, ডিজিটাল সংযোগ সম্প্রসারণ এবং জনগণের জন্য মানসম্মত মোবাইল সেবা নিশ্চিত করার লক্ষ্যে টেলিটক বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে 4G সেবা সম্প্রসারণের এ উদ্যোগ দেশের ডিজিটাল যোগাযোগব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।
অনুষ্ঠানে জেডটিই এর চিফ মার্কেটিং অফিসার মি. জিয়াং শিয়াও (Mr. Jiang Xiao), অ্যাকাউন্ট ডিরেক্টর মি. মোহাম্মদ জাহেদ আলী (Mr. Mohammad Zahed Ali) এবং প্রজেক্ট ডিরেক্টর মি. ঝু শিউবিন (Mr. Zhu Xiubin) এবং টেলিটকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবপ্রেম, অ...
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম....
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্প...
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম...
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্...

মন্তব্য (০)