• সমগ্র বাংলা

শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ গেলো বাবার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলের নেশার টাকা দিতে অস্বীকার করায় ছেলের লাঠির আঘাতে প্রাণ গেলো বাবার। নেশার টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে বাবা আব্দুস সামাদকে মাথায় ও বুকে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে আনোয়ার হোসেন। ঘটনার পর থেকে ঘাতক ছেলে পলাতক রয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) ভোর ৫ টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামের সুতা পাড়া এলাকায়  এই ঘটনা ঘটে।

নিহত আব্দুস সামাদ(৬০) উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামের প্রয়াত গিয়াস উদ্দিনের ছেলে। ঘাতক ছেলে আনোয়ার (৩৪) নিহত আব্দুস সামাদের ছেলে। 

স্থানীয় বাসিন্দারা জানান, ঘাতক আনোয়া নেশাগ্রস্ত একজন ছেলে। নেশার কারণে তাকে কয়েকবার রিহ্যাবে দেওয়া হয়েছে।  ঘটনার দিন গভীররাতে বাসায় ফিরেই নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন অভিযুক্ত আনোয়ার। মাদক সেবনের টাকা দাবি করে বাবার কাছে। এতে অস্বীকৃতি জানাই বাবা। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাবা আব্দুস সামাদকে শান্ত করার চেষ্টা করেন তার ছেলেকে । এতে ক্ষিপ্ত হয়ে ছেলে আনোয়ার তার বাবার ওপর চড়াও হন। প্রথমে তার মাথায় এলোপাতাড়ি আঘাত করা হয় এবং মৃত্যু নিশ্চিত করতে বুকে উপর্যুপরি আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়। পরে ঘাতক আনোয়ার দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সকালে ঘটনার জানাজানি হলে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রস্তুত করে এবং আলামত সংগ্রহ করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পাওয়ার পরপরই নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পলাতক অভিযুক্ত আনোয়ারকে গ্রেফতারে ইতিমধ্যে পুলিশি অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য (০)





image

ঢাকার সঙ্গে রেল পথে যুক্ত হচ্ছে পাবনা

১

‎নিউজ ডেস্কঃ পাবনাবাসীর দীর্ঘ কয়েক যুগের দাবি আর প্রত্য...

image

প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে গোপালপুরের ম...

২

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি :টাঙ...

image

কিশোরগঞ্জে ইউপি মেম্বারের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

৩

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন পরিষদের ...

image

নীলফামারীতে সার ও কীটনাশক সংকট আগাম সবজি চাষে বিপাকে কৃষক

৪

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর বিভিন্ন উপজেলায় আলুসহ আগাম ...

image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের আক্রমনে নারীসহ গুরুতর আহত ৩

৫

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাম...

  • company_logo