ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ গাজীপুরে একটি মাদ্রাসার শিক্ষার্থীকে নিপীড়নের ঘটনায় সৃষ্ট উত্তেজনা আইনীভাবে সমাধানের তাগিদ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আজ (রোববার, ২৫ অক্টোবর) সুপ্রিমকোর্টে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেন তিনি।
এসময় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘শিক্ষার্থীদের প্রতি শিক্ষকের আচরণ আরও দায়িত্বশীল হওয়া উচিত।’ এছাড়া আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ‘কোনো ঘটনার পর আবেগ দিয়ে বিবেচনা করে আইনী পথে সমাধান করা উচিত। এতে সামাজিক বিশৃঙ্খলা কমে আসবে।’
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘মামলার জট কমানোর জন্য সুপ্রিম কোর্টের বাৎসরিক ছুটি আরও কমিয়ে আনা উচিত।’ এ বিষয়ে প্রধান বিচারপতিকে অনুরোধ করেছেন বলেও জানান তিনি।
তার মতে, পারিবারিক সামাজিকভাবে অনেক তুচ্ছ ঘটনায় মামলা দায়ের করার কারণেও মামলার জট বৃদ্ধি পাচ্ছে।
নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে...
নিউজ ডেস্কঃ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবনমান ...
নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদের ‘বেসরকারী সদস্য...
নিউজ ডেস্কঃ শুধু বেঞ্চ বা বিচারপতির সংখ্যা বাড়িয়ে...
নিউজ ডেস্কঃ ভারতের সঞ্চালন নেটওয়ার্ক ব্যবহার করে বাংলা...

মন্তব্য (০)