ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নারী সংগঠন জাতীয় নারী শক্তির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) এনসিপির দাফতরিক ফেসবুক পেজে এ কমিটি ঘোষণা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারী শক্তির নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে ডা. মাহমুদা আলম মিতু, সদস্য সচিব হিসেবে নুসরাত তাবাসসুম (এমপি) ও মূখ্য সংগঠক হিসেবে অ্যাড. মনজিলা ঝুমাকে মনোনীত করা হয়েছে। এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে বিদ্যমান কমিটি বাতিল করে এই আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন করা হয় বলে জানানো হয়েছে।
নিউজ ডেস্ক : নিজেদের ব্যর্থতার দায় বিরোধীদের ওপর চাপিয়ে...
নিউজ ডেস্কঃ দ্রব্যমূল্যের চাপের পাশাপাশি চাঁদাবাজির কার...
নিউজ ডেস্কঃ পাহাড়সমান ব্যর্থতা চাপা দিতেই বিরোধীদলের ওপর দায়...
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচ...
নিউজ ডেস্কঃ ২০০৬ সালের ২৮ অক্টোবরের নৃশংস হত্যাকা...

মন্তব্য (০)