ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সরকার বরেন্দ্র অঞ্চলের ১৬ জেলার ১২৩টি উপজেলায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা বাড়াতে ১,২০৩ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নিয়েছে।
‘বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প’ নামের এ উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ প্রস্তাব দিয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের মার্চ পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পের পুরো অর্থ সরকারি তহবিল থেকে দেওয়া হবে।
পরিকল্পনা কমিশনের প্রকল্প সারসংক্ষেপে বলা হয়েছে, নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা সম্প্রসারণের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের মানুষের জনস্বাস্থ্য ও জীবনযাত্রার মান উন্নত করাই এ প্রকল্পের প্রধান লক্ষ্য।
প্রকল্পের আওতায় বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণের পাশাপাশি বিদ্যমান ব্যবস্থার উন্নয়ন করা হবে।
প্রকল্পটি বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আগামী সভায় উপস্থাপন করা হবে। একনেকের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে।
নিউজ ডেস্ক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির...
নিউজ ডেস্ক : যে কোনো বাবা তার মেয়েকে কোনো ব্যক্তির অনিষ্ট থে...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর নতুন বিনিয়...
নিউজ ডেস্কঃ দেশ থেকে চাঁদাবাজি নির্মূলে শিগগিরই নতুন আই...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে সাম...

মন্তব্য (০)