ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক আকারের একটি সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, ১৯৬৭ সালের পর থেকে ওই এলাকায় এত বড় ধরনের অভিযান আর কখনো হয়নি। উপযুক্ত সময় দেখেই এটি শুরু করা হবে।
এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, পশ্চিম তীরে চালানো হতে পারে এমন একটি বিশাল সামরিক অভিযানের বিস্তারিত পরিকল্পনা তিনি নিজে খতিয়ে দেখেছেন। সঠিক সময় বেছে নিয়ে সেনাবাহিনী এই পদক্ষেপ বাস্তবায়ন করবে।
উলেখ্য, ১৯৬৭ সালের যুদ্ধে ইসরাইল ফিলিস্তিনের পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকা দখল করে নিয়েছিল। একই সঙ্গে তারা সিরিয়ার গোলান মালভূমি এবং মিসরের সিনাই উপদ্বীপও নিজেদের দখলে নেয়। সেই ঐতিহাসিক যুদ্ধের পর এবারই প্রথম পশ্চিম তীরে এমন বড় মাত্রায় হামলা চালানোর ছক কষছে দেশটি, যা পুরো অঞ্চলের পরিস্থিতিকে আরও বেশি ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে।
সূত্র: আল-জাজিরা
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে সংঘাত নতুন করে ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্ববাজারে ...
নিউজ ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সুস্থ আছেন এ...
নিউজ ডেস্ক : ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবে ধারাবাহিক হা...
নিউজ ডেস্ক : সৌদি আরবে হামলা এবং হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে আঘাতের ঘ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের একের প...

মন্তব্য (০)