ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বললেন, বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামী মিলে ষড়যন্ত্র শুরু করেছে। ৯৬ এর মতো আওয়ামী লীগ ও জামায়াত মিলে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে।
কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খান এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর চলাকালে স্নাইপার দিয়ে হত্যার হুমকি সম্বলিক এক যুবকের ফেসবুক পোস্টের পেছনে বিরোধীদলের ইন্ধন রয়েছে। রাশেদ খান বলেন, বিরোধী দলের উস্কানিতে এরকম দুঃসাহস দেখিয়েছে ওই যুবক।
অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম সদস্য সচিব ইলিয়াস রহমান মিঠু, কলেজের প্রিন্সিপাল মশিয়ার রহমান সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভ...
নিউজ ডেস্ক : দেবী দুর্গার সাজে ব্রাহ্মণবাড়িয়া-২ আ...
নিউজ ডেস্ক : জনগণের ভোটাধিকার নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ...
নিউজ ডেস্ক : আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংম...
নিউজ ডেস্ক :সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসল...

মন্তব্য (০)