• জাতীয়

আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশটির বিভিন্ন রুটে আবারও ফ্লাইট পরিচালনা শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। এসব ফ্লাইট পরিচালনায় বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।

এদিকে, ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।

তবে সৌদি আরবের মদিনা রুটে বিমানের ফ্লাইট চলাচল নিয়মিত রয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ রুটের ফ্লাইট পরিচালনা ও সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ।

মন্তব্য (০)





image

সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার

১

নিউজ ডেস্কঃ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সংসদ সদস্য ও মন্ত্...

image

আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার

২

নিউজ ডেস্কঃ  জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ...

image

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফ...

৩

‎নিউজ ডেস্কঃ দেশের অভ্যন্তরীণ বৃহত্তম গ্যাস উৎপাদন ক্ষেত...

image

‎ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের

৪

নিউজ ডেস্কঃ রাজধানীর যানজট কমানো, গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠ...

image

হেলিকপ্টারে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী, দাকোপ ঘুরে যাচ...

৫

নিউজ ডেস্ক : হেলিকপ্টারে সুন্দরবন পরিদর্শন শেষ করেছেন প্রধানমন্ত্রী তারে...

  • company_logo