ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় নন্দিত অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের পাশাপাশি ফ্যাশন স্টেটমেন্ট নিয়েও প্রতিনিয়ত আলোচনায় থাকেন। অভিনয়ের পাশিপাশি সামাজিক মাধ্যমেও রয়েছে তার সরব উপস্থিতি।
অভিনয়ে যেমন দ্যুতি ছড়ান, ঠিক তেমনি সামাজিক মাধ্যমে নেটিজেনসহ ভক্ত-অনুরাগীদের মঝেও রয়েছে তার বিস্তর যোগাযোগ। কখনো আধুনিক পোশাকে, আবার কখনো ঐতিহ্যবাহী দেশীয় সাজে নিজের উপস্থিতিকে অন্যমাত্রায় তুলে ধরেন অভিনেত্রী।
জয়া আহসানের এই চমৎকার সাজ আর কাব্যিক ক্যাপশন নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের। মন্তব্যের ঘরে অনেকেই তার এই স্নিগ্ধ ও অপরূপ রূপের ভূয়সী প্রশংসা করেছেন।
এর আগে অবশ্য সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিলেন জয়া আহসান। সেখানে তাকে দেখা গেছে এই নতুন সাজে। এবার তার কিছু স্থিরচিত্র প্রকাশ করলেন অভিনেত্রী।
ছবিগুলোতে জয়ার পরনে দেখা গেছে অফহোয়াইট সুতি শাড়ি, যার পাড়জুড়ে ছিল ধূসর গোলাপির কাজ। ব্লাউজেও রাখা হয়েছে শাড়ির সঙ্গে সুন্দর সামঞ্জস্য। কানজুড়ে ঝুলছে ভারি কানের দুল, হাতে অলংকার আর খোলা চুলে ঝুলানো বেলি ফুলের গাজরা।— সব মিলিয়ে তার এই বাঙালি সাজ বাড়িয়েছে বাড়তি আকর্ষণ। নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় রূপের মাধুর্যে।
আর বিশেষ করে এ ছবিগুলোতে তিনি নিজেকে পেছন থেকে ক্যামেরাবন্দি করেছেন। চুলে বেলিফুলের গাজরা দেখাচ্ছেন, কখনো মুচকি হাসিতে ক্যামেরার দিকে তাকিয়ে ধরা দিচ্ছেন ভিন্ন ভিন্ন ভঙ্গিতে।
ছবিগুলোর ক্যাপশনে বাউল সম্রাট শাহ আবদুল করিমের একটি সুপরিচিত গানের বাণী জুড়ে দিয়ে জয়া আহসান লিখেছেন— 'সখী তোরা প্রেম করিও না, পিরিত ভালা না, প্রেম করছে যে জন জানে, সে জন পিরিতের কি বেদনা'।
বিনোদন ডেস্ক : একসময় মডেলিং ও অভিনয়ে নিয়মিত ছিলেন সাদিয়া জাহ...
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি এখন আর ...
বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা সালাহউদ্...
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন শুধু ভারত...
বিনোদন ডেস্ক : স্ত্রী মৌসুমী ও ছেলে ফারদিনকে নিয়ে সামাজিক মা...

মন্তব্য (০)