• লিড নিউজ
  • জাতীয়

সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় ৭৯৬৩ শিশু নিহত

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ২০২০ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশু নিহত হয়েছে। এর মধ্যে ৩৭ শতাংশের বেশি শিশু মারা গেছে মোটরসাইকেলের চালক ও আরোহী হিসেবে। আর পথচারী হিসেবে প্রাণ গেছে ২ হাজার ৮১২ শিশুর।
‎
‎বুধবার (২১ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।
‎
‎এতে বলা হয়, নিহত শিশুদের মধ্যে ৩৪ শতাংশের বেশি মারা গেছে গ্রামীণ সড়কে। সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ১৩ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে। এ বয়সী শিশু নিহত হয়েছে ৩ হাজার ৫৪৭ জন। এছাড়া, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া-আসার পথে প্রাণ গেছে ২ হাজার ৫১৩ শিশুর।
‎
‎শিশুদের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত না করা, ট্রাফিক আইন সম্পর্কে অসচেতনতা এবং অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালকদের কারণে দুর্ঘটনা বাড়ছে বলে মনে করছে সংস্থাটি।
‎
‎এসব দুর্ঘটনা রোধে সড়ক পরিবহন আইন বাস্তবায়ন, চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করার সুপারিশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

মন্তব্য (০)





  • company_logo