ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: পরিবার সন্তান স্বজনসহ সবার কল্যান মঙ্গল কামনায় বিজয়া দশমীতে শেষ বারের দেবীর চরনে সিদুর দিয়ে দিনাজপুরে মন্ডপে মন্ডপে সিদুর উৎসবে মেতে উঠেন নারীরা। মিষ্টিমূখ করিয়ে পরষ্পরকে সিধুরে রাঙ্গানোসহ নেচে গেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন তারা।
বিজয়া দশমীতে বাবার বাড়ী থেকে দেবী দুর্গা এবং সঙ্গে তার ৪ সন্তান লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশকে কৈশালপতিে ফিরতে বিসর্জনের বেদনার মাঝে শেষ মুহূর্তে সিঁদুর খেলায় আনন্দে মাতেন সনাতনী বিবাহিত নারীরা।। একে অপরের কপাল এবং সিঁথিতে সিঁদুর পরিয়ে করে নেন আনন্দ ভাগাভাগি। দেবীকে বিসর্জনের আগে শেষবারের প্রার্থনায় ব্যস্ত সময় পার করেন তারা।
সকাল থেকে মন্দিরসহ মন্দিরে আয়োজিত মণ্ডপে উলুধ্বনির মধ্য দিয়ে শুরু হয় সিঁদুর খেলার আনুষ্ঠানিকতা। লাল পাড়সহ বাহারি শাড়িপোষাক পরে বিবাহিত নারীরা শাঁখা-সিঁথিতে সিঁদুর পরার পাশাপাশি একে অপরকে জানান বিজয়ার শুভেচ্ছা। এই উৎসবের রঙে শামিল হন তরুণীরাও। জেলায় এবার ১হাজার ৩১৭ মন্ডবে বসেছিল পূজার আসর।
রংপুর ব্যুরো : শারদীয় দুর্গোৎসবের...
বরিশাল প্রতিনিধি : জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে উল্লেখ করে জাতীয় ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ভারতে পাচারের উদ্দেশ্যে আন...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীতে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সি...
ঝিনাইদহ প্রতিনিধিঃ আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জনগণের সেবা ...

মন্তব্য (০)