ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরের দিন বোয়ালখালীতে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। এ ধরনের একটি ঝটিকা মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবার) সকালে ভিডিওটি নিজের ব্যক্তিগত ফেসবুকে পোস্ট করেন বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেল।
১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, ৫ আগস্ট পরবর্তী বোয়ালখালীর মাটিতে প্রথম মিছিল করলাম। শেখ হাসিনার আগমন শুভেচ্ছা ও স্বাগতম।’
মিছিলে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি মো. দিদারুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুরের ছবিসংবলিত একটি ব্যানার দেখা যায়। এতে প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে ভিডিও ও স্থানীয় সূত্রে জানা গেছে। ভিডিওর গায়ে প্রকাশের তারিখ হিসেবে ‘২০ অক্টোবর ২০২৬’ উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, ‘শাকপুরা এলাকায় একটি মিছিল হয়েছে। যারা মিছিল করেছেন, তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। যাচাই-বাছাই চলছে। অভিযান অব্যাহত আছে।’
নিউজ ডেস্ক : প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি ন...
নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মি...
নিউজ ডেস্ক : জান্নাতের টিকিট বিক্রির অভিযোগ নাকচ করে জামায়াত...
নিউজ ডেস্ক : ইশরাক হোসেনের পদত্যাগের প্রসঙ্গে বিরোধীদলীয় নেত...
নিউজ ডেস্কঃ একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি সমাজে...

মন্তব্য (০)