• লিড নিউজ
  • জাতীয়

‎নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ২৬

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ২৬ জন যাত্রী।
‎
‎আজ মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
‎
‎হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নাটোর-পাবনা মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জন নিহত হন।
‎
‎পরে হাসপাতালে নেয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচ জনের মৃত্যু হয়। ফলে মোট নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে।
‎
‎খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ও নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।
‎
‎ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ ও বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, ঘটনাস্থল থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
‎
‎এছাড়া গুরুতর আহত অন্তত ৩০ জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, নাটোর আধুনিক সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
‎
‎তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি প্রশাসন।

মন্তব্য (০)





image

অস্টিওপোরোসিসে আক্রান্ত দেশের প্রায় ৬০ লাখ মানুষ: জুবাইদা...

১

নিউজ ডেস্কঃ দেশে প্রতিবছর প্রায় ৬০ লাখ মানুষ অস্টিওপোরোসিস র...

image

রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ...

২

নিউজ ডেস্কঃ রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ ...

image

স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ আখ্যা দিলেন এমপি ন...

৩

নিউজ ডেস্কঃ দেশের স্বাস্থ্য খাতের সার্বিক অবস্থাকে &lsq...

image

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

৪

নিউজ ডেস্কঃ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্...

image

‎ইশরাকের জন্য আরও বড় দায়িত্বের পথও উন্মোচিত হতে পারে: মাহ...

৫

নিউজ ডেস্কঃ মন্ত্রিসভা থেকে মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইশরাক ...

  • company_logo