• লিড নিউজ
  • জাতীয়

‎বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধী দল দায়িত্বহীন আচরণ করছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বেহেশতের লোভ দেখিয়ে মানুষের ভোট নিয়ে এখন বিরোধী দল তাদের আসনে বসে দায়িত্বহীন আচরণ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিবগঞ্জ ও মোকামতলা এলাকার ৬৫টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নিজস্ব তহবিল থেকে নগদ অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদের অতি আপনজন। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে কোনো ভেদাভেদ করে না। গত নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারেক রহমান ও ধানের শীষের প্রতি ভালোবাসার প্রমাণ দিয়েছেন। বিএনপিও প্রমাণ করেছে, আমরাও আপনাদেরই মানুষ। বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাস করে।
প্রতিমন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজা যেন সারা দেশে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হতে পারে, সে জন্য সরকার ও বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছে। তাদের সামাজিক নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, একসময় একটি রাজনৈতিক দল মনে করত, হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের রাজনৈতিক সম্পদ। কিন্তু গত নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মানুষ ভোটের মাধ্যমে প্রমাণ করেছেন, তারা কোনো দলের দাসত্ব করেন না। তারাও স্বাধীনভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার রাখেন। আমরা তাদের আত্মার আত্মীয় হিসেবে পাশে থাকতে চাই।
প্রতিমন্ত্রী আরও বলেন, দুর্গাপূজা উপলক্ষে এবার ছুটি এক দিন বাড়ানো হয়েছে। সরকারিভাবে প্রতিটি মন্দিরে ৬০০ কেজি করে চালের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু নারীদের জন্য শাড়ির ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া বিএনপির নেতাকর্মীরাও হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে দাড়িয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার বাইরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে মন্দির পরিদর্শন করবেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করবেন। এটি সব ধর্মের মানুষের প্রতি সরকারের সমান দৃষ্টিভঙ্গির প্রতিফলন।
রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, ভঙ্গুর অর্থনীতির পরিস্থিতিতে বিএনপি জনগণের সরকার হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। সরকারের বয়স মাত্র ছয় মাস। এরই মধ্যে বিরোধী দলের এক দফা দাবির কথা বলা হাস্যকর। দেশের স্বার্থে সরকারকে সহযোগিতা করতে তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, বিএনপি ডামি নির্বাচনে বিশ্বাস করে না। জনগণের সমস্যা সমাধানের চেষ্টা করে এরপর ভোট চাইতে যাবে দলটি। জনগণ ভোট দিলে বিএনপি সরকার গঠন করবে, আর ভোট না দিলে বিরোধী দলে বসবে। জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতায় যেতে চায় বিএনপি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) বিষ্ণুপদ পাল, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিক এবং সদস্যসচিব রোকন উদ দৌলা রুবেল। এদিকে মহাষষ্ঠীতে নিজেদের এলাকায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে পেয়ে আনন্দ ও উচ্ছাস প্রকাশ করেছেন সনাতন ধর্মাবলম্বী সকল মানুষ।

মন্তব্য (০)





image

নাগরিক হিসেবে সবার অধিকার সমান: মন্ত্রী মোহাম্মদ আমিন উর ...

১

নিজস্ব প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম...

image

সৌদিগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী

২

নিউজ ডেস্ক : সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে দেশ...

image

দীর্ঘ ৫ বছর পর আবারও টাঙ্গাইলে প্রথম বিভাগ ফুটবল লীগ শুরু

৩

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ পাঁচ বছর বিরতির পর আবারও টাঙ্গাইলে ...

image

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

৪

নিউজ ডেস্ক : দেশের সব মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপ...

image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দি...

৫

‎নিজস্ব প্রতিবেদকঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নিজের ব্য...

  • company_logo