• লিড নিউজ
  • জাতীয়

নেপালের রাষ্ট্রদূতের বিমানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: পর্যটন সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: পর্যটন সহযোগিতা জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে বিকেল ৩ টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও নেপালের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে, দুই দেশের মধ্যে পর্যটন বিনিময় বৃদ্ধি, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং যৌথ উদ্যোগে পর্যটন শিল্পের বিকাশে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জানান, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর আগামী মাসে উদ্বোধন করা হবে। এর ফলে নেপালি পর্যটকদের সরাসরি কক্সবাজার ভ্রমণের সুযোগ সৃষ্টি হবে, যা দুই দেশের পর্যটন খাতের বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এ ক্ষেত্রে নেপালের লিগ্যাসি ক্যারিয়ার হিমালয়ান এয়ারলাইন্স (Himalaya Airlines) কক্সবাজারে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ ছাড়া, ঢাকা-পোখারা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর বিষয়েও নেপালের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়।

সাক্ষাতে বাংলাদেশ ও নেপালের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

মন্তব্য (০)





image

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের ...

১

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের পরীক...

image

ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থা...

২

নিজস্ব প্রতিবেদক : ‎ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত...

image

"চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন...

৩

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার ম...

image

২০২৭ সালের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন কর...

৪

নিজস্ব প্রতিবেদক : ‘২০২৭ সালের মধ্যে একটি সমন্বিত সড়ক ...

image

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্...

৫

নিজস্ব প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত ...

  • company_logo