• আন্তর্জাতিক

মমতাকে তার বাড়ির সামনেই ছুরিকাঘাতের চেষ্টা, নারী আটক

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ছুরিকাঘাতের চেষ্টা করেছে এক নারী। মঙ্গলবার (১৪ অক্টোবর) কলকাতার কালীঘাটের বাড়ি থেকে বের হওয়ার সময় এই ঘটনা ঘটে।
‎
‎এতে পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। মমতার দল জানিয়েছে, নিজেকে মমতার ভাগ্নি বলে দাবি করেছিলেন সড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সিভিক ভলান্টিয়ার ঐ নারী।
‎
‎এদিন সন্ধ্যার দিকে তৃণমূল নেত্রী বাড়ি থেকে বের হলে অশালীন ভাষায় গালমন্দ শুরু করে তার ওপর আক্রমণ করতে যান তিনি। সেসময় তাকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয় আশপাশের মানুষ। হামলাকারী মাদকাসক্ত বলে দাবি তৃণমূল কংগ্রেসের।
‎
‎এ ঘটনার কয়েক ঘণ্টা পর ঐ নারীর পরিচয় প্রকাশ করে পুলিশ। অনুসূয়া সাহা নামের ওই নারীর বয়স ৩৮ বছর। ঘটনাটিকে কেবল বাকবিতণ্ডা বলে উল্লেখ করেছে নিরাপত্তা বাহিনী।
‎
‎এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের নেতাকর্মীরা।

মন্তব্য (০)





image

‘সৌদি আরবে হামলার জন্য ইরাকের মাটি ব্যবহার হতে দেওয়া হবে না’

১

নিউজ ডেস্ক : সৌদি আরবের ওপর কিংবা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দে...

image

স্বামীর জায়গায় ভুলে ট্রাম্পের কথা বলে ভাইরাল যুক্তরাষ্ট্র...

২

নিউজ ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের নতুন প্রেস সচি...

image

ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা

৩

নিউজ ডেস্ক : ভারতে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে রাজপথে নাম...

image

‎বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের মুখোমুখি: ই...

৪

‎নিউজ ডেস্ক: আগামী ১৫ বছরে উন্নয়নশীল দেশগুলোর শ্রমবাজারে...

image

‎হুথি হামলার জেরে বাংকারে সৌদি যুবরাজ, নেপথ্যে কী

৫

আন্তর্জাতিক ডেস্ক: হুথিদের অব্যাহত হামলার মধ্যে সৌদি আরবের য...

  • company_logo