ফাইল ছবি
নিউজ ডেস্কঃ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির মানুষের জন্য সরকার প্রণোদনা দিলেও আমলাতান্ত্রিক জটিলতা ও লাল ফিতার দৌরাত্ম্যে তা যথাযথভাবে পৌঁছায় না বলে দাবি করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ‘সরকারি সেবা ও সহায়তা জনগণের কাছে কার্যকরভাবে পৌঁছাতে প্রশাসনিক ব্যবস্থার সংস্কার প্রয়োজন।’
আজ (মঙ্গলবার, ১৩ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শরৎ উৎসব ও নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।
ডেপুটি স্পিকার বলেন, ‘শুধু রাজনৈতিক সংস্কার যথেষ্ট নয়; আমলাতন্ত্র, সিভিল প্রশাসন, প্রকৌশল বিভাগসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকর সংস্কার প্রয়োজন।’
এছাড়া নতুন বাংলাদেশের অগ্রযাত্রা নিশ্চিত করতে রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন ও নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বানও জানান কায়সার কামাল। তিনি বলেন, ‘দেশ গঠনে সরকারি দলের পাশাপাশি বিরোধীদলকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
নিউজ ডেস্কঃ দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত প...
নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি ট্যাক্সি ও ট্রাক ড...
নিউজ ডেস্কঃ রাজধানীর পুরোন ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজার...
নিউজ ডেস্কঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান...
নিউজ ডেস্কঃ বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় নবম অব...

মন্তব্য (০)