ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। গতকাল শনিবার (১০ অক্টোবর) এ হামলায় প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি নাগরিক। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রনালয় কর্তৃক দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ এ হামলার তীব্র ও দ্ব্যর্থহীন নিন্দা জানায়। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করে।
বিবৃতিতে জানানো হয়, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।
এ ঘটনায় সৌদি আরবের সরকার ও দেশটির জনগণের প্রতি দৃঢ় সংহতিও পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।
বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় অবিলম্বে শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। একই সঙ্গে বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে।
নিউজ ডেস্কঃ জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবে...
নিউজ ডেস্কঃ নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেছেন, ...
নিউজ ডেস্কঃ পলাতক ফ্যাসিবাদের অনেকগুলো লিগ্যাসি রেখে গিয়েছে,...
নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকার গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে ৩২টি রুটে...
নিউজ ডেস্কঃ সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জ...

মন্তব্য (০)