• খেলাধুলা

নতুন বিপদে পারেদেস

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর মাঠের সংঘর্ষে জড়িয়ে নিষেধাজ্ঞার কবলে পড়েছেন। আন্তর্জাতিক ফুটবলে ফিরতে না পারার হতাশার মধ্যেই এবার ক্লাবের হয়ে খেলতে গিয়ে চোটে পড়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। বোকা জুনিয়র্সের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তার চোট নতুন করে দুশ্চিন্তায় ফেলেছে দলটিকে।

শনিবার ভোরে আর্জেন্টিনার ঘরোয়া লিগে ইনস্তিতুতো কর্দোবার সঙ্গে ২-২ গোলে ড্র করে বোকা জুনিয়র্স। ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন পারেদেস। কিন্তু ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করায় বেশি সময় খেলতে পারেননি তিনি। মাত্র ১৬ মিনিট পরই তাকে তুলে নেন কোচ।

পারেদেসের এই চোট বোকা জুনিয়র্সের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। বুধবার ভোরে কোপা সুদামেরিকানার সেমিফাইনালের প্রথম লেগে ব্রাজিলের ক্লাব ভাস্কো দা গামার মুখোমুখি হওয়ার কথা তাদের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে অভিজ্ঞ মিডফিল্ডারকে পাওয়া যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পারেদেসের চোট নিয়ে হতাশা প্রকাশ করেন কোচ রোদলফো আরুয়াবারেনা। তিনি বলেন, ‘লিয়ার (পারেদেস) চোটই আমাদের একমাত্র আক্ষেপ।’

পরবর্তী ম্যাচে তার খেলার সম্ভাবনা নিয়ে কোচের ধারণা, মঙ্গলবারের ম্যাচে এই মিডফিল্ডারকে পাওয়া কঠিন হতে পারে। আরুয়াবারেনা জানান, পারেদেসের শারীরিক অবস্থা মূল্যায়নের জন্য পরীক্ষা করাতে হবে। তবে তার অবস্থা ও মাঠের শারীরিক ভাষা দেখে আশাবাদী হওয়ার কারণ দেখছেন না কোচ।

এর আগে গত মাসেও একই ধরনের চোটে পড়েছিলেন পারেদেস। বিশ্বকাপ শেষ হওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে প্লাতেন্সের বিপক্ষে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে আঘাত পান তিনি। সেই চোটের কারণে কোপা সুদামেরিকানায় রেকোলেটার বিপক্ষে ম্যাচেও খেলতে পারেননি।

অন্যদিকে, জাতীয় দলের হয়েও আপাতত মাঠের বাইরে থাকতে হচ্ছে পারেদেসকে। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার ১-০ গোলে হারের পর মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়েন তিনি। ওই ঘটনার জেরে তাকে ১০ ম্যাচের নিষেধাজ্ঞা দেয় ফিফা। ফলে সাম্প্রতিক আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার হয়ে খেলার সুযোগ পাননি এই মিডফিল্ডার।

পারেদেসের নিষেধাজ্ঞা কমাতে আবেদন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞা কমিয়ে তিন ম্যাচে নামিয়ে আনার অনুরোধ জানিয়েছে সংস্থাটি। এতে পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতিতে পারেদেসের ফেরার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে আপিলের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত জাতীয় দলের হয়ে তার প্রত্যাবর্তনও অনিশ্চিত থাকছে।

মন্তব্য (০)





image

বগুড়া শাজাহানপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবলের দ্বিতীয় সেমিফা...

১

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের মা...

image

পর্তুগালের ক্যাম্প ছেড়ে মাকে ফোনে কী বলেছিলেন রোনালদো

২

স্পোর্টস ডেস্ক : পর্তুগাল জাতীয় দলের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনা...

image

ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান

৩

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক অভিষেকের পর...

image

উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

৪

স্পোর্টস ডেস্ক : এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে দারুণ সূচন...

image

মেসির পোস্টে রোনালদোর আবেগঘন বার্তা

৫

স্পোর্টস ডেস্ক : মাঠের লড়াইয়ে তারা একে অপরের সবচেয়ে বড় প্র...

  • company_logo