• লিড নিউজ
  • জাতীয়

ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে। শিক্ষাব্যবস্থা দুর্বল করে একটি জাতিকে পিছিয়ে দেওয়া যায়। 

আজ (শুক্রবার) নাটোর শহরের পটুয়াপাড়ার ঝাউতলা মরিয়ম স্কুলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষার মান নিয়ে তামাশা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

হুইপ দুলু বলেন, বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাক্ষেত্রে অনিয়ম ও খামখেয়ালিপনা বন্ধ করেছে। পড়াশোনা ও মেধার ভিত্তিতেই শিক্ষার্থীদের সাফল্য অর্জন করতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সরকার শিক্ষার উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে এবং গত অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে।

অনুষ্ঠানে দুলু আরও বলেন, বিএনপি সরকার শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে চায় এবং সন্ত্রাস ও অরাজকতায় বিশ্বাস করে না। একটি মহল প্রতিবেশী দেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি তিনি হিন্দু, মুসলিম, খ্রিষ্টান ও বৌদ্ধসহ সব ধর্মের মানুষের সহাবস্থান ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে মরিয়ম স্কুলের প্রধান শিক্ষক সিস্টার শিল্পী পেরেরা আরএনডিএমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আন্না মিনজ, ফাদার দীনো যাকোমিন্নেল্লী পিমে, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, সাবেক পৌর মেয়র কাজী শাহ আলম এবং এমদাদুল হক আল মামুন।

মন্তব্য (০)





image

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে: ...

১

নিজস্ব প্রতিবেদক : চীনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপ...

image

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরু...

২

নিজস্ব প্রতিবেদক : মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ ও অভিযা...

image

চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: প্রতিম...

৩

নিজস্ব প্রতিবেদক : পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ...

image

ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার...

৪

নিজস্ব প্রতিবেদক : রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং ...

image

দেশীয় শিল্পের বিকাশে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে : প্রতিম...

৫

নিজস্ব প্রতিবেদক : দেশীয় শিল্পের বিকাশ ও অর্থনৈতিক স্বনির্ভর...

  • company_logo