ফাইল ছবি
নিউজ ডেস্কঃ বাংলাদেশে সফর আসছেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার ফরিদা শহীদ। তিনি আগামী ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা এক বার্তায় এই তথ্য জানিয়েছে।
বার্তায় জানানো হয়, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে এ সফরে তিনি বাংলাদেশের সবার জন্য মানসম্মত, সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অধিকার বাস্তবায়নের অগ্রগতি ও চ্যালেঞ্জ পর্যালোচনা করবেন। বিশেষ করে বৈষম্যহীনভাবে মানসম্মত সরকারি শিক্ষায় প্রবেশাধিকার এবং শিক্ষা খাতে অর্থায়ন তার সফরের প্রধান গুরুত্বের বিষয় হবে।
সফরকালে তিনি সরকারের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, সুশীল সমাজ, এনজিও, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষাবিদ, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে বৈঠক করবেন।
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, ...
নিউজ ডেস্কঃ গঙ্গা চুক্তি ২০২৬ এর ১২ ডিসেম্বর এর আগেই নব...
নিউজ ডেস্কঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা ও ভ্রমণ প্রক্...

মন্তব্য (০)