• জাতীয়

‎লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন জেলা থেকে লটারির মাধ্যমে ঢাকার বিভিন্ন সাব-রেজিস্ট্রার কার্যালয়ে বদলি করা হয়েছে ১৮ জন সাব-রেজিস্ট্রারকে। সারাদেশের এ ক্যাটাগরির ১৩১ জন সাব-রেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে তাদের বাছাই করা হয়।

‎মঙ্গলবার (৫ অক্টোবর) সচিবালয়ে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলির এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরে নির্বাচিতদের দক্ষতা ও কাজের চাপ বিবেচনা করে ঢাকার বিভিন্ন সাব-রেজিস্ট্রার কার্যালয়ে পদায়ন করা হবে বলে জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
‎
‎লটারিতে নির্বাচিত ১৮ জন হলেন, চট্টগ্রামের ফটিকছড়ির সাব-রেজিস্ট্রার রিপন চাকমা, যশোর সদরের সাব-রেজিস্ট্রার আমিনা বেগম, মানিকগঞ্জের ঘিওরের সাব-রেজিস্ট্রার শর্মিলা আহমেদ সম্পা, মুন্সীগঞ্জ সদরের সাব-রেজিস্ট্রার আলী আজগর, টাঙ্গাইলের গোপালপুরের সাব-রেজিস্ট্রার রাজীব মজুমদার, চট্টগ্রামের বাঁশবাড়িয়ার সাব-রেজিস্ট্রার শিংমং থোয়াই এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের সাব-রেজিস্ট্রার মনিষা রায়।
‎
‎এছাড়া কুমিল্লার দাউদকান্দির সাব-রেজিস্ট্রার মোহাম্মদ হানিফ, সাতক্ষীরার শ্যামনগরের সাব-রেজিস্ট্রার নাজনীন জাহান, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সাব-রেজিস্ট্রার এস এম আবু মুসা, পিরোজপুরের নাজিরপুরের সাব-রেজিস্ট্রার মোহাম্মদ মাসুম, নরসিংদীর মনোহরদীর সাব-রেজিস্ট্রার গোবিন্দ সাহা, কুষ্টিয়া সদরের সাব-রেজিস্ট্রার রাশেদ মল্লিক, চট্টগ্রামের সাতকানিয়ার সাব-রেজিস্ট্রার অমিত মঙ্গল চাকমা এবং চুয়াডাঙ্গা সদরের সাব-রেজিস্ট্রার অজয় কুমার সাহা লটারিতে ঢাকায় বদলির জন্য নির্বাচিত হয়েছেন।
‎
‎অন্য দুজন হলেন, চাঁদপুরের চিতলমারীর সাব-রেজিস্ট্রার ফরিদা আক্তার, সাতক্ষীরা সদরের সাব-রেজিস্ট্রার অমাইক বাবু এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাব-রেজিস্ট্রার গোলাম মর্তুজা।
‎
‎আইনমন্ত্রী বলেন, ঢাকার জন্য নির্বাচিত ১৮ জনের মধ্যে দক্ষতা ও কাজের চাপ বিবেচনা করে বিভিন্ন সাব-রেজিস্ট্রার কার্যালয়ে পদায়ন করা হবে। ঢাকার সব কার্যালয়ে কাজের চাপ এক নয়। তাই যে কর্মকর্তা যে পরিমাণ কাজের চাপ নিতে পারবেন, সে অনুযায়ী তাকে দায়িত্ব দেওয়া হবে।
‎
‎সাব-রেজিস্ট্রারদের প্রাইজ পোস্টিংয়ে বদলির উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, পাবলিক পারসেপশনে যেসব জায়গাকে দুর্নীতির আখড়া মনে করা হয়, সেসব জায়গায় গড়ে ওঠা সিন্ডিকেট ভাঙতেই এ প্রক্রিয়া নেওয়া হয়েছে।
‎
‎আইনমন্ত্রী বলেন, রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয়। এ উদ্যোগ একটি শুরুর প্রক্রিয়া এবং এটি চলমান থাকবে। লটারিতে নির্বাচিতদের সাধারণভাবে সার্ভিস রুল অনুযায়ী দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হবে। তবে দায়িত্ব নিয়ে দুর্নীতিতে জড়ালে তাকে রাখা হবে না।
‎
‎সারাদেশে বর্তমানে ২৩২ জন সাব-রেজিস্ট্রার কর্মরত এবং ১৩৯টি পদ খালি রয়েছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, খালি পদগুলোতে পিএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চলছে।
‎
‎সাব-রেজিস্ট্রারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। গত ছয় মাসে এ ধরনের অভিযোগে প্রায় ১০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

‎শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহম...

১

‎নিউজ ডেস্কঃ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা...

image

‎শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

২

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি ...

image

‎রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার ...

৩

‎নিউজ ডেস্কঃ মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্...

image

‎জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দ...

৪

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদ...

image

‎২০২৮ সাল থেকে স্কুলেই শিক্ষার্থীদের নাচ-গান, বাদ্যযন্ত্র...

৫

নিউজ ডেস্কঃ ২০২৮ সালে স্কুল পর্যায় থেকেই শিক্ষার্থীদের জন্য ...

  • company_logo