• শিক্ষা

বিশ্ব শিক্ষক দিবস আজ

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ একটি জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষাই জাতির মেরুদণ্ড। সেই মেরুদণ্ড গড়ার মহান দায়িত্ব পালন করে থাকেন শিক্ষকরা। মেধা বিকাশ, নীতি-নৈতিকতার শিক্ষাসহ জীবনকে সুন্দরভাবে গড়ার তোলার পথ বাতলে দেন তারা। তাই শিক্ষকদের মানুষ গড়ার কারিগরও বলা হয়। আজকের দিনটি সেই শিক্ষকদের জন্য।
‎
‎আজ (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৫ সাল থেকে জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কোর সদস্যভুক্ত প্রতিটি দেশে এই দিনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে থাকে। শিক্ষকদের সম্মান রক্ষা এবং সমাজে তাদের অবদান স্মরণে দিনটি পালন করা হয়ে থাকে।
‎
‎এদিকে, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিবছর দিবসটি পালিত হয়। কয়েকবছর ধরে সরকারিভাবে বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে।
‎
‎১৯৯৩ সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ সভায় ৫ অক্টোবর দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর ১৯৯৪ সালে প্রথমবারের মতো দিবসটি পালন করা হয়। ১৯৯৫ সাল থেকে বিভিন্ন দেশে ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালন শুরু হয়। ইউনেস্কোর অনুমোদনে প্রতিবছর পৃথক প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়ে আসছে।

মন্তব্য (০)





image

১০১ শিক্ষককে বিশেষ সম্মাননা পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

১

নিউজ ডেস্কঃ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ১০১ জন গুণী শিক্ষককে জ...

image

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে আরও দুটি নতুন বিভাগ চালু হতে যাচ্ছে

২

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ২০২৬ -২০২৭ শিক্ষাবর্ষ ...

image

বাকৃবিতে সাংস্কৃতিক সংগঠন 'ত্রিভুজ' এর সভাপতি ড. জিয়াউল, ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ঐত...

image

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীলতা বিকাশে পাবনা আইডিয়...

৪

পাবনা প্রতিনিধি : শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা, স...

image

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানা...

৫

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শ...

  • company_logo