• লিড নিউজ
  • জাতীয়

বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাংলাদেশে আঞ্চলিক অফিস স্থাপনের প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করছে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি সফরকালে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মেটার সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা করে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র সফরের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে মেটার সরাসরি কার্যালয় থাকলে ব্যবহারকারীদের সেবা আরও কার্যকর হবে। একই সঙ্গে অভিযোগ ও বিভিন্ন জটিলতার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির জবাবদিহিও বাড়ানো সম্ভব হবে।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশে ফেসবুকের বিপুলসংখ্যক ব্যবহারকারী রয়েছে। এ কারণে দেশে মেটার সরাসরি উপস্থিতি ডিজিটাল নিরাপত্তা ও গ্রাহকসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রতিনিধিদলের সফরে মেটা ছাড়াও অ্যাপল, এনভিডিয়া, গুগলসহ ১৫টির বেশি শীর্ষস্থানীয় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক হয়েছে। এসব আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, স্টার্টআপ, ডিজিটাল অবকাঠামো এবং ‘বাংলা এআই’ চালুর মতো বিষয় গুরুত্ব পেয়েছে।

এ ছাড়া বাংলাদেশে প্রযুক্তিপণ্য উৎপাদন ও ম্যানুফ্যাকচারিং হাব গড়ে তোলা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের বিষয়েও আলোচনা হয়েছে। শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে এবং অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের ক্ষেত্রেও অগ্রগতি হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই সফরের আয়োজন করা হয়েছিল।

প্রধানমন্ত্রীর সান ফ্রান্সিসকো সফর বাতিলের বিষয়ে ছড়িয়ে পড়া আলোচনাকে ‘গুঞ্জন’ উল্লেখ করে শামা ওবায়েদ জানান, প্রধানমন্ত্রীর সেখানে যাওয়ার কোনো পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল না। বাস্তবভিত্তিক কাজ এগিয়ে নিতে প্রতিনিধিদল পাঠানো হয়েছিল। এ বিষয়ে গণমাধ্যমকে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।

মন্তব্য (০)





image

‎সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক...

১

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সকল...

image

‎দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে ...

২

নিউজ ডেস্কঃ পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে দেশের প্রতিটি সিটি...

image

গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার ...

৩

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্ম-বর্ণ-ন...

image

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

৪

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে ১০টি...

image

'পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ক...

৫

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে সারা দেশে বাসয...

  • company_logo