• জাতীয়

‎ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ‎

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং উভয় দেশের জনগণের কল্যাণে নয়াদিল্লির সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কাজ করার বিষয়ে ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
‎
‎আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‎
‎সাক্ষাৎকালে ভারতীয় হাইকমিশনার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান।
‎
‎তারা দ্বিপক্ষীয় ইস্যু এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলি নিয়ে আলোচনা করেন। নিউইয়র্কে সদ্য সমাপ্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের বিভিন্ন বিষয়ও আলোচনায় স্থান পায়।

মন্তব্য (০)





image

এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

১

নিউজ ডেস্কঃ দেশে এলপিজির কোনো সংকট নেই উল্লেখ করে প্রধানমন্ত...

image

‎বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

২

নিউজ ডেস্কঃ অবশেষে চালু হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। দীর্ঘ প্...

image

প্রধানমন্ত্রীর ভারত সফরের আলোচনা এখনো ইতিবাচক আছে: দীনেশ ...

৩

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আলোচনা এখ...

image

মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হব...

৪

নিজস্ব প্রতিবেদক: মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উ...

image

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি খারাপ হলেও আর তেলের দাম বাড়...

৫

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও খারাপ হলেও দেশ...

  • company_logo