ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে শামীমা আক্তার (২৬) নামে এক পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। ঘটনার পর থেকে পলাতক রয়েছে নিহতের স্বামী সুমন মিয়া।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকার বেপারী বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শামীমা(২২) ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার উত্তর পঞ্চনন্দপুর গ্রামের কাজল মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রায় দুই বছর আগে জামালপুরের ইসলামপুর উপজেলার সুমন মিয়ার সঙ্গে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল বলে পরিবার জানিয়েছে।
নিহতের বাবা কাজল মিয়া অভিযোগ করেন, বিয়ের প্রথম দিকে তাঁদের দাম্পত্য জীবন ভালোই চলছিল। তবে সম্প্রতি সুমন মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন। এসব বিষয় নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।
তিনি আরো বলেন, রবিবার রাত ১০টার দিকে সুমন তাঁর মেয়েকে মারধর করেন। এতে শামীমার নাকের হাড় ভেঙে যায় বলে তিনি দাবি করেন। পরে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়।
পরে রাত ১টার দিকে মেয়ের স্বামী সুমন তাঁর ছেলে মোজাম্মেলকে ফোন করে জানান, শামীমা ঘরের দরজা খুলছেন না। মোজাম্মেল পাশের মুন্সি বাড়িতে ভাড়া থাকতেন। তিনি এসে ডাকাডাকি করেও দরজা না খোলায় বিষয়টি পরিবারের অন্যদের জানান। পরে সবাই ঘুমিয়ে পড়েন। সকালে আবার দরজা না খোলায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে শামীমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা ।
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...
গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...
দিনাজপুর প্রতিনিধি: "ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চি...
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদাড়ী দ্...
লালমনিরহাট প্রতিনিধি: প্রতিবন্ধী ব্যক্তি,নারী,বৃদ্ধ এবং সমাজ...

মন্তব্য (০)