• লিড নিউজ
  • জাতীয়

‎প্রাথমিকে এখনো নিয়োগপত্র না পাওয়া ৮১৭ জনের ভেরিফিকেশন হচ্ছে: শিক্ষামন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে এখন পর্যন্ত ৮১৭ জন নিয়োগপত্র পাননি। তাদের ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য যাচাই করা হচ্ছে। আগামী ১ অক্টোবর পর্যন্ত এ প্রক্রিয়া চলবে। যাচাই শেষে কতজন নিয়োগের জন্য বিবেচিত হবেন, তা চূড়ান্ত করা হবে।
‎
‎বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষ্যে সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
‎
‎এ সময় তিনি বলেন, প্রস্তাবিত তালিকা অনুযায়ী প্রাথমিক পর্যায় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ও বিশেষায়িত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত শিক্ষকদের গুণী শিক্ষক সম্মাননার আওতায় আনা হচ্ছে। প্রত্যেক গুণী শিক্ষককে সম্মাননা হিসেবে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হবে।
‎
‎এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, এবারই প্রথম ১০০ জন শিক্ষককে দেওয়া হবে এই সম্মাননা। এর আগে সর্বোচ্চ ১২ জনকে এই সম্মাননা দেওয়া হতো।
‎
‎এদিকে, চলতি বছরে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় যারা খাতা সঠিকভাবে মূল্যায়ন করেনি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয় সেই কথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

মন্তব্য (০)





image

একাত্তরের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্...

১

নিউজ ডেস্ক : একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিয...

image

ভূমি অফিসে বোরকা পরে হাজির ঢাকা জেলার ডিসি

২

নিউজ ডেস্ক : ভূমি অফিসে সবসময়কার মতো সাধারণ মানুষের উপচে পড়া...

image

নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্ট...

৩

নিউজ ডেস্ক : জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদে...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

৪

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ...

image

‎প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানি হব...

৫

নিউজ ডেস্কঃ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হ...

  • company_logo