• লিড নিউজ
  • জাতীয়

‎বিগত সরকার সময়মতো হামের টিকা না দেওয়ায় খেসারত দিতে হচ্ছে: স্বাস্থমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ বিগত সরকার সময়মতো হামের টিকা দেয়নি, তাই খেসারত দিতে হচ্ছে বর্তমান সরকারকে— এমন অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

‎শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি খেলার মাঠে বিশেষ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনীতে তিনি এ অভিযোগ করেন।
‎
‎স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিদেশি সংস্থাগুলো বারবার তাগাদা দিলেও বিগত সরকার হামের টিকা দেয়নি। এর আগেও হাম হয়েছে, তবে এত রোগী মারা যায়নি। এ বছর হামে আগের বছরের তুলনায় বেশি শিশু মারা গেছে।
‎
‎সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, নতুন করে ইউনিসেফ ৪০ লাখ ডোজ হাম টিকা দিয়েছে। আজ থেকে সারাদেশে ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে। বর্তমান সরকার দায়িত্ব পাওয়ার পর তিন ধাপে এক কোটি ৮৫ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে।
‎
‎এছাড়া, গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গুর প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। হাম ও ডেঙ্গু মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

মন্তব্য (০)





image

‎৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নি...

১

নিউজ ডেস্কঃ দেশের সব উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট ও বাজারে স...

image

‎দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

২

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান...

image

‎মহামারি প্রস্তুতির পাশাপাশি শক্তিশালী ও স্বনির্ভর স্বাস্...

৩

‎নিউজ ডেস্কঃ ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় পূর্বানুমানযোগ্য ...

image

‎প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্...

৪

‎নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়...

image

‎প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনা...

৫

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নি...

  • company_logo