ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ কারাগারে রিমান্ডের সময় অমানবিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে অব্যাহতি পাওয়া গাজী সালাহউদ্দিন তানভীর।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ডিআরইউতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
গাজী সালাহউদ্দিন দাবি করেন, নির্যাতনের কথা বাইরে বললে পরিবারের সদস্যদের গুম করার হুমকি দেওয়া হয়। রিমান্ডে 'জুলাই জঙ্গি' হিসেবে গালি দেওয়া হয়। সেই সাথে শেখ হাসিনাকে কেন তাড়িয়েছে, এমন কথা বলে নির্যাতন করা হয়।
দেশে নতুন করে দ্বিতীয়বার ফ্যাসিবাদ জন্ম নিতে দেওয়া হবে না বলে এ সময় উল্লেখ করেন তিনি।
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে প্রকৃত ঘটনা সামনে আনার দাবি জানান সংবাদ সম্মেলনে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মনিপুরীপাড়ার একটি ভাড়া বাসা থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করেছিল বগুড়ার ডিবি পুলিশ। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড চাইলে আদালত তিন দিনের মঞ্জুর করেন।
পরে তিনি অসুস্থ হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তানভীরকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। পরে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান।
নিউজ ডেস্কঃ সংসদের বাইরে বিরোধীদল দেশকে অস্থিতিশীল করার চেষ্...
নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দূরদর্শী, দ...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সা...
নিউজ ডেস্কঃ আগামী ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে দেশের সব উপ...
নিউজ ডেস্কঃ স্থানীয় শিল্পকে বৈশ্বিক মূল্য সংযোজন শৃঙ্খ...

মন্তব্য (০)