• লিড নিউজ
  • জাতীয়

‎আর্থ-সামাজিক রূপান্তরে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছে: প্রধানমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।
‎
‎তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে সরকার নারী শিক্ষা, নারীদের কর্মসংস্থান এবং নারী উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
‎
‎যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
‎
‎প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, নারী শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি তাদের স্বাবলম্বী করে তুলতে ক্ষুদ্রঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থাও এ বিষয়ে কাজ করছে। বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ফলে নারীরা বিভিন্ন আয়বর্ধক কর্মকান্ডে যুক্ত হয়ে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়নের পাশাপাশি পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখছেন।
‎
‎প্রধানমন্ত্রী বলেন, নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে ক্ষুদ্রঋণ কার্যক্রমের পাশাপাশি তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ক্ষুদ্রঋণের মাধ্যমে নারীদের বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, যা তাদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সহায়তা করছে।
‎
‎স্নাতক পর্যন্ত নারীদের বিনাবেতনে শিক্ষার সুযোগ, নারীদের কর্মসংস্থান এবং নারী উদ্যোক্তা সৃষ্টির বিষয়ে বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, শুধু ভোটের গণত্রন্ত্র নয়, সরকার অর্থনীতির গণতন্ত্রায়নও করতে চায়। সেই লক্ষ্যে সরকার দেশের বিভিন্ন এলাকায় নারীদের স্বাবলম্বী করতে ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়ন করছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, ফার্মাস কার্ড, স্পোর্টস কার্ড এবং ই-হেলথ কার্ডের মতো বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য সহায়তা কর্মসূচি চালু করেছে। এর ফলে নারীরা স্বাবলম্বী হয়ে উঠছেন এবং নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাচ্ছে।
‎
‎প্রধানমন্ত্রী বলেন, এছাড়া প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে ইস্যু করা ফ্যামিলি কার্ডকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক হিসেবে বিবেচনা করছে সরকার। এভাবে প্রতিটি সেক্টরে সহায়তার জন্য প্রবর্তন করা কার্ডগুলোকে সমন্বয় করে একটি ‘ইউনিভার্সাল কার্ড’ চালু করার পরিকল্পনা করছে সরকার।

মন্তব্য (০)





image

সংসদের বাইরে বিরোধীদল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ...

১

নিউজ ডেস্কঃ সংসদের বাইরে বিরোধীদল দেশকে অস্থিতিশীল করার চেষ্...

image

‎রিমান্ডে নির্যাতনের অভিযোগ আনলেন গাজী সালাহউদ্দিন

২

‎নিউজ ডেস্কঃ কারাগারে রিমান্ডের সময় অমানবিক নির্যাতনের শ...

image

‎জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণের জন্য রাষ্ট্রপতির...

৩

নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দূরদর্শী, দ...

image

‎জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

৪

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সা...

image

দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ

৫

‎নিউজ ডেস্কঃ আগামী ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে দেশের সব উপ...

  • company_logo