• লিড নিউজ
  • জাতীয়

‎নিউ ইয়র্কে খলিলুর রহমানের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। গতকাল (বুধবার, ২৩ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের কর্মসূচির ফাঁকে তাদের এ বৈঠক হয়।

‎রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এদিন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দুই নেতার একটি ছবি প্রকাশ করে বৈঠকের কথা জানিয়েছে।

‎রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, বৈঠকে সাধারণ পরিষদের চলমান অধিবেশনের আলোচ্যসূচিতে থাকা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন লাভরভ ও খলিলুর রহমান। পাশাপাশি রাষ্ট্রগুলোর মধ্যে সংলাপের কেন্দ্রীয় মঞ্চ হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের গুরুত্বের ওপর জোর দেন তারা।

‎জাতিসংঘের কাঠামোর মধ্যে রাজনৈতিক পরিবেশ উন্নত করা এবং পারস্পরিক সম্মানজনক সংলাপ পুনরায় চালুর প্রয়োজনীয়তার ওপরও দুই পক্ষ গুরুত্ব দেয় বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে তাস।

‎প্রায় তিন মাস আগে খলিলুর রহমানের মস্কো সফরের পর লাভরভের সঙ্গে এটি তার প্রথম বৈঠক। গত ৮ জুন মস্কো সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

‎ওই সফরে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি বাণিজ্য, জ্বালানি, বিনিয়োগ ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-রাশিয়া সহযোগিতা বাড়ানোর আগ্রহ পুনর্ব্যক্ত করেন তারা।

‎জুনের ওই সফরের পর ঢাকায় রুশ দূতাবাসের প্রকাশিত এক সারসংক্ষেপে বলা হয়, দ্বিপক্ষীয় বাণিজ্য সহজ করতে নতুন অর্থ পরিশোধের চ্যানেল ও আর্থিক ব্যবস্থা নিয়ে আলোচনা করে বাংলাদেশ ও রাশিয়া। ইউরেশিয়ান ইকোনমিক কমিশনের সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে রাশিয়ার সহযোগিতা চান খলিলুর রহমান।

‎ব্রিকস ও সাংহাই সহযোগিতা সংস্থায় (এসসিও) যোগ দেয়ার আগ্রহের কথা বাংলাদেশ জানিয়েছিল বলে দূতাবাসের ওই সারসংক্ষেপে উল্লেখ করা হয়।

‎উন্নত প্রযুক্তিতে সহযোগিতা নিয়েও আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। এর মধ্যে স্বাস্থ্যসেবা ও কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে সম্ভাব্য সহযোগিতার বিষয় ছিল। মস্কো সফরে পারমাণবিক জ্বালানি খাতও আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় ছিল।

‎রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং পারমাণবিক জ্বালানি খাতে ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনার জন্য রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভের সঙ্গেও বৈঠক করেন খলিলুর রহমান।

মন্তব্য (০)





image

‎স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ই...

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ...

image

‎নাশকতায় নতুন কৌশল, অনুসন্ধানে মিলল চাঞ্চল্যকর তথ্য

নিউজ ডেস্কঃ রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতায় নত...

image

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্কঃ বঙ্গভবনের সিংহ পুকুরে ৪০০ কেজি রুই জাতীয় মাছের প...

image

‎বিদেশে উচ্চশিক্ষা শেষে শিক্ষার্থীদের দেশে ফিরতে শিক্ষামন...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে গিয়ে অনেক শিক্...

image

‎নবায়ন নয়, গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পা...

নিউজ ডেস্কঃ পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ...

  • company_logo