• তথ্য ও প্রযুক্তি

গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে গুগলকে ৪৬৩ মিলিয়ন ডলার জরিমানা

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের অবস্থানসংক্রান্ত (লোকেশন) তথ্য প্রক্রিয়াকরণে ইউরোপীয় ইউনিয়নের গোপনীয়তা নীতিমালা লঙ্ঘনের অভিযোগে প্রযুক্তি জায়ান্ট গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো (প্রায় ৪৬৩ মিলিয়ন ডলার) জরিমানা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে আয়ারল্যান্ডের ডেটা প্রোটেকশন কমিশন (ডিপিসি)।

ডিপিসির তদন্তে দেখা গেছে, ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে গুগল ইউরোপীয় ইউনিয়নের কঠোর তথ্য সুরক্ষা আইন ‘জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন’ (জিডিপিআর) লঙ্ঘন করেছে। বিশেষ করে ‘ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি’, ‘লোকেশন হিস্ট্রি’ এবং ‘লোকেশন অ্যাকিউরেসি’ নামের তিনটি ফিচারের মাধ্যমে এ লঙ্ঘন ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

আয়ারল্যান্ডভিত্তিক এই নিয়ন্ত্রক সংস্থা ইউরোপে পরিচালিত গুগলসহ অনেক বড় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান তদারকি কর্তৃপক্ষ হিসেবে কাজ করে। ২০১৮ সালে জিডিপিআর কার্যকর হওয়ার পর থেকে ডিপিসি বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ বিলিয়ন ইউরোর বেশি জরিমানা আরোপ করেছে। এর মধ্যে গুগলের বিরুদ্ধে ঘোষিত এই জরিমানা চতুর্থ বৃহত্তম।

জরিমানার পাশাপাশি গুগলকে ছয় মাসের মধ্যে তাদের তথ্য প্রক্রিয়াকরণ পদ্ধতি জিডিপিআরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।

ডিপিসির উপকমিশনার গ্রাহাম ডয়েল এক বিবৃতিতে বলেন, ‘গুগলের ব্যর্থতার কারণে অনেক ব্যবহারকারী হয়তো জানতেনই না যে তাদের অবস্থানসংক্রান্ত তথ্য বিজ্ঞাপনের মাধ্যমে প্রভাবিত করতে বা তাদের আগ্রহ সম্পর্কে ধারণা নিতে ব্যবহার করা হচ্ছে। ফলে তারা নিজেদের ব্যক্তিগত তথ্যের ওপর নিয়ন্ত্রণ হারাতে পারেন।’

তিনি আরও বলেন, ‘প্রয়োজনের চেয়ে বেশি সময় ধরে ব্যবহারকারীদের অবস্থানসংক্রান্ত তথ্য সংরক্ষণ করায় এই নিয়ন্ত্রণহীনতার ঝুঁকি আরও বেড়েছে।’

২০২০ সালে ইউরোপের বিভিন্ন ভোক্তা অধিকার সংগঠনের অভিযোগের ভিত্তিতে ডিপিসি এ তদন্ত শুরু করে। অভিযোগকারী সংগঠনগুলোর মধ্যে ছিল ইউরোপজুড়ে কার্যক্রম পরিচালনাকারী ভোক্তা সংগঠন বিইইউসি।   

তদন্তে গুগলের ‘ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি’ ফিচারের তথ্য সংগ্রহ ও ব্যবহারের বৈধতা এবং ন্যায্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই ফিচারটি গুগলের বিভিন্ন সেবায় ব্যবহারকারীদের কার্যক্রমসংক্রান্ত তথ্য সংরক্ষণ করে। একইভাবে ‘লোকেশন হিস্ট্রি’ ফিচারের মাধ্যমে মোবাইল ডিভাইস ব্যবহার করে ব্যবহারকারীর অবস্থান সংরক্ষণ করা হয়।

ডিপিসি জানিয়েছে, গুগলের বিরুদ্ধে আরও তিনটি পৃথক তদন্ত চলমান রয়েছে এবং সেগুলোও অগ্রসর পর্যায়ে রয়েছে।

সূত্র: সামা টিভি অনলাইন 

মন্তব্য (০)





image

‎ফেসবুক-ইনস্টাগ্রামে মেটার নতুন নিয়ম, বাড়ছে কড়াকড়ি

১

তথ্যপ্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরদের নিরাপত্...

image

‎বিলবোর্ড চার্টে ফিরছে ইউটিউবের স্ট্রিমিং তথ্য

২

তথ্যপ্রযুক্তি ডেস্ক: গানের জনপ্রিয়তা নির্ধারণে বিলবোর্ড চার্...

image

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা

৩

তথ্য প্রযুক্তি ডেস্ক:  প্রত্যাশিত সাড়া না পাওয়ায় বৈদ্যুতিক পিকআপ ট্...

image

হোয়াটসঅ্যাপেই তৈরি করুন নিজের ছবি দিয়ে পছন্দের স্টিকার, ব...

৪

তথ্য প্রযুক্তি ডেস্ক : চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত কর...

image

‎ফোন বদলালেও হারাবে না পরিচিতদের নম্বর, কনট্যাক্টস স্থানা...

৫

তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন পরিবর্তনের সময় পুরোনো ফোনে স...

  • company_logo