• তথ্য ও প্রযুক্তি

‎ফেসবুক ইনস্টাগ্রামে হঠাৎ বিভ্রাট

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: যুক্তরাষ্ট্রে সাময়িক বিভ্রাটের পর স্বাভাবিক হয়েছে মেটার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম। রোববার রাতে কয়েক হাজার ব্যবহারকারী দুই মাধ্যমেই সমস্যার কথা জানান।

‎বিভ্রাট শুরু হয় স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটের দিকে। ওয়েবসাইট ও বিভিন্ন অনলাইন সেবার বিভ্রাটের তথ্য সংগ্রহকারী ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, ফেসবুক নিয়ে ১৭ হাজারের বেশি এবং ইনস্টাগ্রাম নিয়ে ৫ হাজারের বেশি সমস্যার প্রতিবেদন জমা পড়ে।

‎রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাত ১০টার দিকে সমস্যার প্রতিবেদন দ্রুত কমে আসে। এতে ধারণা করা হয়, ওই সময়ের মধ্যেই ফেসবুক ও ইনস্টাগ্রামের সেবা অনেকাংশে স্বাভাবিক হয়ে যায়।

‎বিভ্রাটের কারণ সম্পর্কে মেটার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে রয়টার্সের প্রশ্নেরও প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে জবাব দেয়নি।

‎ডাউনডিটেক্টরের তথ্য ব্যবহারকারীদের পাঠানো সমস্যার প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি হয়। তাই প্রকৃতপক্ষে কতজন ব্যবহারকারী এই বিভ্রাটে আক্রান্ত হয়েছেন তা নিশ্চিতভাবে বলা যায় না।

‎এর আগে গত জুলাইয়েও ফেসবুক ও ইনস্টাগ্রামে একই ধরনের বিভ্রাট হয়েছিল। সে সময় ডাউনডিটেক্টরে ফেসবুক নিয়ে সর্বোচ্চ ৪ হাজার ৮০৮টি এবং ইনস্টাগ্রাম নিয়ে ২ হাজার ৮২৯টি সমস্যার প্রতিবেদন পাওয়া গিয়েছিল।

মন্তব্য (০)





image

ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক

তথ্য প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াট...

image

‎অ্যানথ্রোপিক, ওপেনএআই, স্পেসএক্সএআই ও গুগলের বিরুদ্ধে যু...

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশ ও উন্ন...

image

‎হোয়াটসঅ্যাপের অটো ডাউনলোড বন্ধ করবেন যেভাবে ‎

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা...

image

‘আইফোন ডুও’ উন্মোচনের পর গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর বিক্রি...

তথ্য প্রযুক্তি ডেস্ক : অ্যাপল তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন ‘আইফ...

image

‎বাংলা কিউআরে যোগ হচ্ছে নতুন সুবিধা

নিউজ ডেস্কঃ বাংলা কিউআর ব্যবহার করে প্রথমবারের মতো এক সপ্তাহ...

  • company_logo