ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৫৫ জন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ১৯০ জনের মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৬৩ হাজার ৬২৭ জন।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮১ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৬৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৬৭ জন, খুলনা বিভাগে ২৭১ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ১৪৬জন, রংপুর বিভাগে ৪১ জন এবং সিলেট বিভাগে ৯ জন রয়েছেন।
নিউজ ডেস্ক : হাম উপসর্গে সারা দেশে (রোববার সকাল ৮টা থেকে সোম...
নিউজ ডেস্ক : দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ছয় জনের ম...
নিউজ ডেস্ক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত...
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃ...
নিউজ ডেস্কঃ ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর ...

মন্তব্য (০)