• জাতীয়

‎দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় মামলা: গ্রেফতার গাজী নজরুল-প্রথম স্ত্রী, পলাতক গাড়িচালক

  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যার প্ররোচনার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম। অপর আসামি গাড়িচালক ওবায়দুর রহমান, যিনি (নিহতের মামা) পলাতক রয়েছেন বলে জানিয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী।

‎সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। গ্রেফতারকৃতদের দুপুরের পর সিএমএম আদালতে নেওয়ার কথা রয়েছে।
‎
‎পুলিশ জানায়, মরিয়মের বাবা মামলা দায়ের করেছেন। এতে ৩ জনকে আসামি করা হয়েছে। ২ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। বর্তমানে নিহতের মরদেহের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে আছে।
‎
‎এছাড়াও গাজী নজরুলের বিষয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বরাবর চিঠি দেওয়া হয়েছে বলেও জানায় পুলিশ।
‎
‎গতকাল রোববার সন্ধ্যায় ন্যাম ভবনে গাজী নজরুলের সরকারি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় মরিয়মের মরদেহ। তার বাবা মাসুম বিল্লাহ বাদি হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।

মন্তব্য (০)





image

‎ড্রোন ও দ্রুতগতির জলযানে উপকূলীয় নজরদারি জোরদার করছে কোস...

১

‎নিউজ ডেস্কঃ সামুদ্রিক অপরাধ দমন এবং উপকূলীয় নিরাপত্তা জ...

image

আওয়ামী লীগের দুই সাবেক এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

২

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্য মনোয়ার হো...

image

‎নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্...

৩

নিউজ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স...

image

‎বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে : হ...

৪

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেস...

image

‎রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত র...

৫

‎নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের স্থায়ী স...

  • company_logo