• লিড নিউজ
  • জাতীয়

‘অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ দুর্নীতি করলে বরদাশত করা হবে না’ ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আদালতের কার্যক্রম নস্যাৎ, নথি কারসাজি বা দুর্নীতির উদ্দেশ্যে মামলা পরিচালনা কোনোভাবে বরদাশত করা হবে না। প্রয়োজনে ফৌজদারি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

‎শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আইন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া বার্তা দেন।
‎
‎অ্যাটর্নি জেনারেল বলেন, বিদেশে অর্থ পাচারে যেই জড়িত হোক না কেন, শক্ত পদক্ষেপ নেয়া হবে। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি, ঘুস বা অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখা হবে। কোনোভাবেই এ ধরনের কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
‎
‎তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠানের ভেতরে কোনো অসৎ গোষ্ঠী, দুর্নীতির চক্র বা অনৈতিক সিন্ডিকেটকে কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না।
‎
‎ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল উল্লেখ করেন, আইন কর্মকর্তাদের দায়িত্ব শুধু মামলা পরিচালনা নয়, আদালতকে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বোচ্চ সহায়তা করা।

মন্তব্য (০)





image

‎ড্রোন ও দ্রুতগতির জলযানে উপকূলীয় নজরদারি জোরদার করছে কোস...

১

‎নিউজ ডেস্কঃ সামুদ্রিক অপরাধ দমন এবং উপকূলীয় নিরাপত্তা জ...

image

আওয়ামী লীগের দুই সাবেক এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

২

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্য মনোয়ার হো...

image

‎নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্...

৩

নিউজ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স...

image

‎বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে : হ...

৪

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেস...

image

‎রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত র...

৫

‎নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের স্থায়ী স...

  • company_logo