• লিড নিউজ
  • অর্থনীতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির এলএনজি আসা শুরু ‎

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কেনা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রথম কার্গো দেশে পৌঁছেছে। ‘এলএনজি জেনেভা’ নামের জাহাজে আসা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের চালানটি সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে খালাস করা হয়েছে।

‎যুক্তরাষ্ট্রের এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান গানভরের সঙ্গে করা ১৩ বছর মেয়াদি চুক্তির আওতায় মোট ১১৭ কার্গো এলএনজি আমদানি করবে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী, চলতি বছর দেশে আসবে মোট পাঁচটি এলএনজি কার্গো।

‎মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহের বিকল্প উৎস নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি এই চুক্তি করেছে সরকার। এরই ধারাবাহিকতায় চুক্তির প্রথম চালান নিয়ে ‘এলএনজি জেনেভা’ জাহাজটি বাংলাদেশে এসে পৌঁছায়।

‎জাহাজটি ১ লাখ ৪২ হাজার ৪০০ ঘনমিটার এলএনজি নিয়ে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মহেশখালীর সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) পৌঁছায়। এদিন বিকেল ৪টা ১২ মিনিটে কার্গোটির খালাস কার্যক্রম শুরু হয়। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তির প্রথম চালান দেশে সরবরাহ করা হলো।

মন্তব্য (০)





  • company_logo