ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদফতরের দেওয়া এক পূর্বাভাসে এমনটা জানানো হয়। এতে বলা হয়েছে– রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এদিকে, আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরে লঘুচাপটি ঘনীভূত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
নিউজ ডেস্ক : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামা...
নিউজ ডেস্কঃ ট্রানজিট যাত্রায় ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন...
নিউজ ডেস্কঃ আদালতের কার্যক্রম নস্যাৎ, নথি কারসাজি বা দুর্নীত...
নিউজ ডেস্কঃ দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক ...
নিউজ ডেস্কঃ পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেক...

মন্তব্য (০)