ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট দফতরগুলোকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া, রাজধানীর সৌন্দর্য বর্ধন ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়াতে ধানমন্ডি লেকে নজরুল মঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ধানমন্ডি ও গুলশান লেক সংক্রান্ত বিষয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা শেষে এমনটাই জানান ঢাকার দুই সিটি করপরেশনের প্রশাসক।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেছেন, ধানমন্ডি লেক এরিয়াকে আধুনিক রূপ দেয়া হবে। পাশাপাশি লেকের পাশে দুয়েকটি রেস্তোরাঁ ছাড়া বাকিগুলো সরিয়ে ফেলা হবে।
ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, বর্জ্য ব্যবস্থাপনা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে, আরো উন্নতি করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ব্যবস্থা নিলে ঢাকার সিটি করপোরেশন প্রয়োজনে মতো সহযোগিতা করবে বলে এ সময় উল্লেখ করা হয়।
নিউজ ডেস্কঃ সামুদ্রিক অপরাধ দমন এবং উপকূলীয় নিরাপত্তা জ...
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্য মনোয়ার হো...
নিউজ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেস...
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের স্থায়ী স...

মন্তব্য (০)