• লিড নিউজ
  • জাতীয়

‎শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে: ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতীয় গ্যাস সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। ইতোমধ্যে চট্টগ্রাম অঞ্চলে গ্যাসের চাপ স্বাভাবিক হয়েছে। অন্যান্য শিল্পাঞ্চলেও ধীরে ধীরে সরবরাহ বাড়ছে। ব্যবসায়ী নেতারা আশা করছেন, আজ বুধবারের মধ্যে অধিকাংশ শিল্পাঞ্চলে গ্যাসের চাপ আরও বাড়বে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

‎ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক বলেন, আজ গ্যাসের সরবরাহ ক্রমাগত বাড়ছে। জাতীয় সঞ্চালন পাইপলাইনে ইতোমধ্যে গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে পরিস্থিতি আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসার প্রত্যাশা তৈরি হয়েছে।

‎তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার পর জাতীয় গ্যাস সঞ্চালন পাইপলাইনে গ্যাসের চাপ অনেক বেড়েছে। তবে দীর্ঘ সময় কম চাপ থাকার কারণে উত্তর, পূর্ব ও পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন প্রান্তের হাজার হাজার গ্রাহকের কাছে স্বাভাবিক চাপে গ্যাস পৌঁছাতে কিছুটা সময় লাগবে। বুধবারের মধ্যে অধিকাংশ এলাকায় গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছেন তিনি।

‎উল্লেখ্য, ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ মঙ্গলবার সন্ধ্যা থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলে জানান। এ ঘোষণার পর ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। এরই মধ্যে আজ শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতির চিত্র পাওয়া যাচ্ছে।

‎পেট্রোবাংলা সূত্র জানায়, জাতীয় গ্যাস সঞ্চালন পাইপলাইনে আজ সরবরাহ আগের দিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় গ্রিডে ২৬০ দশমিক ৬ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। আগের দিন একই সময়ে সরবরাহের পরিমাণ ছিল ২৩৪ দশমিক ৫৩ কোটি ঘনফুট।

‎বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, চট্টগ্রাম অঞ্চলে গ্যাসের চাপ স্বাভাবিক হয়েছে। ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহের সঠিক চিত্র আগামীকাল সকালে শিল্প মালিকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যাবে।

‎তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় সকাল থেকেই গ্যাস সরবরাহ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিভিন্ন জোনের কারখানা মালিকদের সঙ্গে কথা বলে পাওয়া তথ্য নিয়মিতভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জানানো হচ্ছে।

‎সংগৃহীত তথ্য অনুযায়ী, চট্টগ্রাম জোনে গ্যাস সরবরাহে দৃশ্যমান উন্নতি হয়েছে। সেখানে আগের তুলনায় অনেক ভালো চাপে গ্যাস পাওয়া যাচ্ছে। ঢাকা, ময়মনসিংহ, গাজীপুর, মানিকগঞ্জ, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ ও নরসিংদী জোনে এখনো উল্লেখযোগ্য উন্নতি না হলেও রাতের পর এসব এলাকায় পরিস্থিতি আরও ভালো হওয়ার আশা করছেন ব্যবসায়ীরা।

‎গার্মেন্ট ব্যবসায়ী ও মোশারফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন বলেন, গাজীপুরের শিল্পকারখানাগুলোতে এখনো গ্যাসের চাপ বাড়েনি। তবে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে বুধবারের মধ্যে পরিস্থিতির অনেক উন্নতি হবে বলে আশা করছেন তিনি।

‎ব্যবসায়ী নেতারা বলছেন, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ানোর ফলে শিল্পাঞ্চলগুলোতে পরিস্থিতির উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। চট্টগ্রামে ইতোমধ্যে স্বাভাবিক চাপ ফিরে এসেছে। অন্যান্য শিল্পাঞ্চলেও সরবরাহ আরও বাড়লে রাত থেকে আগামীকালের মধ্যে কারখানাগুলোতে গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

‎নতুন পে-স্কেলে গ্রেডভেদে বাড়ছে চিকিৎসা, যাতায়াত ও মোবাইল...

নিউজ ডেস্কঃ নতুন জাতীয় পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের গ্...

image

প্রাথমিক স্বাস্থ্যসেবায় ৬০ পৌরসভা পেল ৫০ কোটি টাকা ‎

নিউজ ডেস্কঃ দেশের ৬০টি পৌরসভায় প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক...

image

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাবাহিনী প্রধান ‎

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জাম...

image

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বা...

নিউজ ডেস্কঃ কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক...

image

‎সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর ন...

নিউজ ডেস্কঃ ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে দেশ...

  • company_logo