• লিড নিউজ
  • জাতীয়

এলএনজি সরবরাহ বেড়ে জাতীয় গ্রিডে গ্যাস ২৬১০ এমএমসিএফডি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মহেশখালীর দুই ভাসমান টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বেড়েছে। তাতে দেশে মোট গ্যাস সরবরাহ দৈনিক ২ হাজার ৬১০ মিলিয়ন ঘনফুটে উঠেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, আজ দুপুর ১২টা পর্যন্ত সরবরাহকৃত মোট ২,৬১০ মিলিয়ন ঘনফুট গ্যাসের মধ্যে ১,৬২০ মিলিয়ন ঘনফুট এসেছে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে এবং বাকি ৯৯০ মিলিয়ন ঘনফুট এসেছে আমদানিকৃত এলএনজি (আরএলএনজি) থেকে।

গতকাল সোমবার রাত থেকেই এলএনজি সরবরাহ বাড়ার ফলে জাতীয় গ্রিডে গ্যাস পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হতে শুরু করে। এর আগে, ১৪ সেপ্টেম্বর রাত ১০টায় মোট গ্যাস সরবরাহ ছিল ২,৫৮২ মিলিয়ন ঘনফুট, যার মধ্যে দেশীয় গ্যাসের পরিমাণ ছিল ১,৬০২ মিলিয়ন ঘনফুট এবং আরএলএনজি ছিল ৯৮০ মিলিয়ন ঘনফুট। 

একই দিন রাত ৮টায় মোট সরবরাহ ছিল ২,৩৬২ মিলিয়ন ঘনফুট, যেখানে আরএলএনজি-র অবদান ছিল ৭৬২ মিলিয়ন ঘনফুট।

সাম্প্রতিক সময়ে এক্সিলারেট এফএসআরইউ (ভাসমান টার্মিনাল) দুর্ঘটনার কারণে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ ব্যাপকভাবে হ্রাস পেয়েছিল। বর্তমান সরবরাহের এই মাত্রা সেই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঠিক পূর্ববর্তী পর্যায়ের কাছাকাছি রয়েছে।

সরবরাহ বাড়লেও দেশের গ্যাসের মোট চাহিদার তুলনায় তা এখনও কম। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর গত ৭ সেপ্টেম্বর দেশের দৈনিক গ্যাসের চাহিদা ৩ হাজার ৮০০ এমএমসিএফডি বলে জানিয়েছিলেন।

সেই হিসাব ধরলে মঙ্গলবার দুপুরের সরবরাহ চাহিদার চেয়ে প্রায় ১ হাজার ১৯০ এমএমসিএফডি কম।

তিতুমীর তখন বলেছিলেন, দেশে ১ হাজার ৬০০ এমএমসিএফডির মতো দেশীয় গ্যাস এবং প্রায় ১ হাজার এমএমসিএফডি এলএনজি পাওয়া গেলে মোট সরবরাহ ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৭০০ এমএমসিএফডির মধ্যে থাকবে।

মঙ্গলবার দুপুরের হিসাবে দেশীয় ও আমদানি করা গ্যাসের সরবরাহ সেই পর্যায়ে পৌঁছেছে।

মন্তব্য (০)





image

ফ্যাসিস্ট আ.লীগের নেতাকর্মীদের বিচারে ব্যর্থ হলে ভীরুতার ...

নিউজ ডেস্ক : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামা...

image

এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্...

নিউজ ডেস্ক : এসএসসি ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়নে গাফিলতি ...

image

৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায়...

image

দণ্ডিত ৭ আসামির খোঁজ পেলেই গ্রেফতার করে দেশে আনা হবে: চিফ...

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদেরসহ...

image

‎আগামী ৮ থেকে ২৯ অক্টোবর সারাদেশে ইলিশ আহরণ বন্ধ ‎

নিউজ ডেস্কঃ প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজন...

  • company_logo