• লিড নিউজ
  • স্বাস্থ্য

‎ডেঙ্গু চিকিৎসায় প্রান্তিক সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ‎

  • Lead News
  • স্বাস্থ্য

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ডেঙ্গু চিকিৎসায় প্রান্তিক সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক, স্যালাইনসহ পর্যাপ্ত সরঞ্জাম দেয়া হয়েছে। কোনো রোগীকে যেন ঢাকায় আসতে না হয় সে ব্যবস্থা নেয়া হয়েছে।

‎আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) রাজধানীর ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসের আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

‎এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু মশার বিস্তার রোধে সারা দেশে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। এর পরেও যারা আক্রান্ত হচ্ছে তাদের চিকিৎসায় কোনো কমতি রাখা হচ্ছে না।’

‎তিনি বলেন, ‘সারা দেশে হামের প্রকোপ মোকাবিলায় ২৫ সেপ্টেম্বর থেকে নতুন করে টিকার ক্যাম্পেইন শুরু হচ্ছে। এখন যারা আক্রান্ত হচ্ছে অধিকাংশই টিকা নেয়নি।’ কেবলটিভি বাছুন

‎এতো আলোচনা-ক্যাম্পেইনের পরও যারা টিকা নেয়নি, তাদের জন্য সরকার এই উদ্যোগ নিয়েছে বলেও জানান মন্ত্রী।

মন্তব্য (০)





  • company_logo