• শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পরিবেশ সচেতনতা ও গবেষণায় ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে ‘পরিবেশ সচেতনতা ও গবেষণায় ক্যারিয়ার’ (Environment Awareness & Carrier in Research)শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার  ভবনের চতুর্থ তলায় সেমিনার শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারে বক্তব্য রাখেন।

সেমিনারের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘এই সেমিনারের বিষয় দুইটি অত্যন্ত সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ। আমাদের চারপাশে যাকিছু আছে তাই নিয়েই আমাদের পরিবেশ। আমরাও এই পরিবেশের একটা অংশ। তবে এই পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই। পরিবেশ রক্ষায় আমাদের সকলকেই সচেতন হতে হবে। পরিবেশ রক্ষায় দেশের সরকার ক্ষতিকর পলিথিন উৎপাদন ও ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করলেও আমরা পলিথিন ব্যবহার বর্জন করতে পারি নি। পলিথিন ও প্লাস্টিকের কারণে অনেক বর্জ্য তৈরি হচ্ছে এবং পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এই বর্জ্যকে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করতে পারি। এর জন্য প্রয়োজন গবেষণা ও গবেষণার সঠিক বাস্তবায়ন।’

তিনি আরও বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আমরা পরিচ্ছন্ন, সুন্দর, নান্দনিক, সবুজ ও শিক্ষাবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই। এদিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারও দেশের পরিবেশ রক্ষায় সবুজায়নের উদ্যোগ গ্রহণ করেছেন। আমরাও সরকারের সাথে একাত্মতা ঘোষণা করে বৃক্ষ রোপণের উদ্যোগ গ্রহণ করেছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে।’ এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সকলকে এগিয়ে আসার আহ্বান জানানিয়ে প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষ করেন।  

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। সভাপতি হিসেবে বক্তব্য রাখেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. রফিকুল আমিন। সেমিনারটি দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে গবেষণায় ক্যারিয়ার বিষয়ক সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. বখতিয়ার উদ্দিন। দ্বিতীয় পর্বে পরিবেশ সচেতনতা বিষয়ক সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. নকিবুল হাসান খান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. শারমিন আক্তার শিমু।

সেমিনারটি হিট (Higher Education Acceleration & Transformation- HEAT)প্রকল্পের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সেমিনারে অন্যান্যের মধ্যে চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মো. তানজিল হোসেন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

কৃষকের মুখে হাসি ফোটাবে বাকৃবির নতুন আইওটি সংরক্ষণ প্রযুক্তি

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশে পেঁয়াজের বার্ষিক উৎপাদন চাহিদার...

image

প্রো-ভিসি নেই আড়াই বছর, ট্রেজারার নিয়োগের পরও যোগদান নেই

রংপুর ব্যুরো : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গ...

image

নবীজি (সা.)কে কটূক্তির প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ, সর্বোচ...

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফু...

image

যে কারণে এসএসসি পরীক্ষা পেছানো হলো

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন বলেছেন, ‎...

image

জামালপুর আশেক মাহমুদ কলেজে অধ্যক্ষ হিসেবে ফিরলেন অধ্যাপক ...

জামালপুর প্রতিনিধি: দীর্ঘ শিক্ষকতা, একাডেমিক নেতৃত্ব ও প্রশা...

  • company_logo