• তথ্য ও প্রযুক্তি

ব্যবহারকারীদের প্রতারণা থেকে বাঁচাতে নতুন ফিচার আনছে হোয়াটস অ্যাপ

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম হোয়াটস অ্যাপ। হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত তাদের অ্যাপের কার্যকারিতা ও ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়াতে নতুন নতুন ফিচার পরীক্ষামূলকভাবে (Testing বা Beta সংস্করণ) চালু করেছে। ফিচারগুলো বর্তমানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বিটা (WhatsApp Beta) ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে উপলব্ধ আছে। পরীক্ষা সফল হলে ধাপে ধাপে এগুলো সাধারণ ব্যবহারকারীদের জন্য মূল অ্যাপে রোলআউট করা হবে।‌

নতুন ফিচারে সম্ভাব্য প্রতারণা এলার্ট

  • নতুন এই ফিচারে স্ক্যাম এলার্ট এমনভাবে তৈরি করা হয়েছে যে কোনো সন্দেহজনক কিংবা অপরিচিত নম্বর থেকে মেসেজ আসলে আলাদাভাবে চিহ্নিত হবে। এটি বর্তমানে অ্যান্ড্রয়েড বিটা ব্যবহারকারীদের জন্য পরীক্ষা করা হচ্ছে। 
  • গ্রুপ চ্যাটের নিরাপত্তা বাড়াতে এই ফিচারটি পরীক্ষা করা হচ্ছে। এটি চালু থাকলে গ্রুপের অন্য সদস্যরা চ্যাটের কনটেন্ট এক্সপোর্ট করতে পারবে না এবং মিডিয়া ফাইল স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হওয়া আটকে দেওয়া যাবে। 
  • হোয়াটসঅ্যাপের ক্লাউড ব্যাকআপকে আরও সুরক্ষিত করতে এখন ছয় ডিজিটের পিনের বদলে আলফানিউমেরিক পাসওয়ার্ড এবং ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডির মতো পাসকি  ব্যবহারের সুবিধা পরীক্ষা করা হচ্ছে। 

নতুন এই ফিচার এক্টিভ করতে হবে ম্যানুয়ালি

স্ক্যাম অ্যালার্ট অপশনটি অন করবেন  কিনা এটি সম্পূর্ণ আপনার নিজের উপর। যদি আপনি এটি অন করতে চান তাহলে— হোয়াটসঅ্যাপ সেটি> অ্যাকাউন্ট মেনুতে যেতে হবে। মেটা বলেছে, এই ফিচারটি ডিভাইসের নিজস্ব 'মেশিন লার্নিং মডেল' ব্যবহার করে তা শনাক্ত করবে এবং ব্যবহারকারীকে সতর্কবার্তা দেখাবে। ফলে, চ্যাটের কোনো তথ্য মেটার সার্ভারে যাবে না, ফলে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সম্পূর্ণ সুরক্ষিত থাকবে।

WhatsApp Beta প্রোগ্রামটি আপনি যদি এখনই পরীক্ষা করতে চান, তবে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে Google Play Store-এর হোয়াটসঅ্যাপ পেজে গিয়ে "Join the beta" অপশনে যুক্ত হতে পারেন (যদি সিট খালি থাকে)। আইফোনের ক্ষেত্রে এটি TestFlight অ্যাপের মাধ্যমে পরীক্ষা করা যায়। 

মন্তব্য (০)





image

টাইম ম্যাগাজিনের এআই ১০০ ব্যক্তিত্বের তালিকা প্রকাশ ‎

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ গঠনে ভূমিক...

image

জিমেইলের স্টোরেজ ফুল? জানুন সহজেই খালি করার উপায়

তথ্য প্রযুক্তি ডেস্ক : দীর্ঘদিন জিমেইল ব্যবহার করতে করতে ইনবক্সে জমে যায়...

image

মহাকাশের রহস্য উন্মোচনে ন্যান্সি গ্রেস রোমান টেলিস্কোপ উৎ...

নিউজ ডেস্ক: মহাবিশ্বের অদেখা রহস্য খুঁজতে মহাকাশে যাত্রা শুর...

image

আয়ের নতুন ধরন নিয়ে এলো ইউটিউব

তথ্য প্রযুক্তি ডেস্ক : আয়ের মাধ্যম হিসেবে ইউটিউব বেশ জনপ্রিয় একটি প্ল্যা...

image

এআই দিয়ে যে ১১টি কাজ করবেন না ভুলেও

তথ্য প্রযুক্তি ডেস্ক : প্রযুক্তির সঙ্গে আমাদের দৈনন্দিন জীবন যত বেশি জড়ি...

  • company_logo