ফাইল ছবি
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে ১ হাজার ৫১৬ শিশুর শরীরে হাম ও হামের উপসর্গ পাওয়া গেছে।
রোববার (৩০ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮৬৮ শিশুর। আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে আরও ৯৯ শিশুর। সবমিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মোট ৯৬৭ শিশুর প্রাণহানি হয়েছে।
এছাড়া ২৪ ঘণ্টায় ৩৬৫ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১৫১। এই সময়ে ১ হাজার ৯০ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ২৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৮২৯। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ২১৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩৭ হাজার ৩৪৭ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৩২ হাজার ২৯২ জন সুস্থ হয়ে ইতোমধ্যে হাসপাতাল ছেড়েছে।
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতা...
নিউজ ডেস্ক : দেশে হাম ও হামের উপসর্গে আরও পাঁচজন প্রাণ হারিয়...
নিউজ ডেস্কঃ দেশে ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সক...
নিউজ ডেস্ক : সারা দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্য...
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শ...

মন্তব্য (০)