• লিড নিউজ
  • শিক্ষা

‎স্কলারশিপ পেয়ে রাশিয়া যাচ্ছে ২ শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাশিয়ান গভর্মেন্ট স্কলারশিপ বিজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে এক বিশেষ সভার আয়োজন করে রাশিয়ান হাউস ঢাকা, যেখানে সফল স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের রাশিয়ান ভিসা পাওয়ার পর পাসপোর্ট গ্রহণ করেন, যা রাশিয়ায় তাদের শিক্ষাজীবন শুরুর ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ধাপ। 

‎এই আয়োজনে রাশিয়ায় যাওয়ার প্রস্তুতি নেওয়া স্কলারশিপ বিজয়ী, রাশিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, রাশিয়ায় একাডেমিক ও পেশাগত অভিজ্ঞতা অর্জনকারী ব্যক্তিবর্গ এবং বর্তমানে অধ্যয়নরত স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা (অনলাইনের মাধ্যমে) একত্রিত হন, যাতে নতুন যাত্রা শুরু করতে যাওয়া শিক্ষার্থীদের সাথে নিজস্ব অভিজ্ঞতা ও ব্যবহারিক পরামর্শ শেয়ার করা যায়।

‎অনুষ্ঠানের শুরুতে রাশিয়ান হাউস ঢাকার পরিচালক অ্যালেক্সান্দ্রা এ. খলেভনায়া স্বাগত বক্তব্য দেন। এরপর বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ও রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীগণ, যার মধ্যে ছিলেন সোভিয়েত অ্যালুমনি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (SAAB)এর নির্বাহী কমিটির সদস্য প্রফেসর ড. মো. নাসিম আক্তার SAAB-এর ১৪তম নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক স্থপতি তানিয়া আতিক; ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ-এর সহকারী অধ্যাপক এবং আরইউডিএন বিশ্ববিদ্যালয়ের স্নাতক ড. বারেক কায়সার; মস্কোর এন. এন. ব্লোখিন ন্যাশনাল মেডিকেল রিসার্চ সেন্টার অব অনকোলজির অনকোপ্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাক্টিভ ব্রেস্ট সার্জন এবং পিরোগভ রাশিয়ান ন্যাশনাল রিসার্চ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্নাতক ড. মাহমুদুল হাসান; এবং আরইউডিএন বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের স্নাতক ও রাশিয়ান নিউক্লিয়ার এডুকেশন অ্যাম্বাসেডর এরাদা তুদ দিনিয়াত। 

‎আমন্ত্রিত বক্তারা রাশিয়ায় তাদের পড়াশোনা, জীবনযাপন এবং পেশাগত উন্নয়নের নিজস্ব অভিজ্ঞতা তুলে ধরেন, যা স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন, নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়া, একাডেমিক সুযোগ-সুবিধা এবং একটি আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার অভিজ্ঞতার সম্যক ধারণা দেয়। 

‎প্রোগ্রামের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ ছিল বর্তমানে রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ, যারা রাশিয়া থেকে অনলাইনে এই যুক্ত হন। তারা দেশ ছাড়ার পূর্বপ্রস্তুতি, শিক্ষার্থীদের জীবনধারা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ, আবাসন ব্যবস্থা, পড়াশোনা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উপলব্ধ সুযোগগুলোর সর্বোচ্চ ব্যবহার সম্পর্কিত নানা মূল্যবান পরামর্শ শেয়ার করেন। 

‎এই সরাসরি মতবিনিময়ের মাধ্যমে নতুন স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা ইতোমধ্যে একই পথ অতিক্রম করা শিক্ষার্থীদের কাছ থেকে পরামর্শ পাওয়ার সুযোগ পান এবং রাশিয়ায় পৌঁছানোর পর তাদের জন্য কী কী অভিজ্ঞতা অপেক্ষা করছে, সে সম্পর্কে আরও পরিষ্কার ধারণা অর্জন করেন।

‎স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছে ভিসা সহ পাসপোর্ট ফেরত পাওয়া কেবল একটি প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়া নয় এটি রাশিয়ায় এক নতুন শিক্ষাগত ও ব্যক্তিগত অধ্যায়ের শুভসূচনার চূড়ান্ত পর্ব। 

‎রাশিয়ান হাউস ঢাকা সকল স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীর সফল যাত্রা, ফলপ্রসূ অধ্যয়ন এবং রাশিয়ায় একটি স্মরণীয় অভিজ্ঞতার জন্য শুভকামনা জানায়!

মন্তব্য (০)





image

অভাবের মাঝেও শিক্ষার আলো ছড়াচ্ছে কলেজ পাড়ার টাঙ্গন প্রাথম...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ: ঠাকুরগাঁওয়ের প্রাণ কেন্দ্রের ৯ নং ওয়ার...

image

‎বিশ্ববিদ্যালয়ভিত্তিক সমন্বিত স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষার মানোন্নয়নে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে...

image

‎১৩ জুলাই এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক...

নিউজ ডেস্কঃ বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই ঢাকা মাধ্যম...

image

একাদশে ভর্তিতে বড় পরিবর্তন, থাকছে না মাইগ্রেশন

নিউজ ডেস্ক : চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনার উ...

image

‎ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চায় সরকার: শিক্ষামন...

নিউজ ডেস্কঃ সরকার একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণের পরিক...

  • company_logo